চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুটেক্সের টিটিসিএস ল্যাব এখন বিএবি অ্যাক্রিডিটেড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ন ২৮, আগস্ট ২০২৩
শিক্ষা
A A

বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের সার্টিফিকেট অর্জন করল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল টেস্টিং এন্ড কনসাল্টেশন সার্ভিস বা টিটিসিএস। আইএসও সনদপ্রাপ্ত বুটেক্সের এই ল্যাবে এখন থেকে আন্তর্জাতিক মানের প্রায় সকল ধরনের টেক্সটাইল টেস্টিং করা সম্ভব।

শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামানের হাতে বিএবি বা বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের এই সার্টিফিকেট তুলে দেন প্রতিষ্ঠানের মহাপরিচালক শেখ ফয়জুল আমিন।

সার্টিফিকেট তুলে দেওয়ার সময় বিএবি’র মহাপরিচালক এবং বুটেক্সের উপাচার্য উভয়ই একে অপরকে ভবিষ্যতে সহযোগিতার পূর্ণ আশ্বাস দেন।

এসময় বিএবি’র মহাপরিচালক আশা প্রকাশ করে বলেন, বুটেক্সের এই সার্টিফিকেট অর্জনের মধ্য দিয়ে দেশের টেক্সটাইল টেস্টিং জগতে নবযুগের সুচনা হল। স্বল্পমূল্যে দেশী-বিদেশী আমদানিকারক প্রতিষ্ঠানগুলো এখন থেকে বুটেক্সের টিটিসিএস থেকে সেবা গ্রহণ করতে পারবে। কোয়ালিটি বজায় রেখে সেবা প্রদানের জন্য বুটেক্সের প্রতি আহ্বানও জানান তিনি।

বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান বলেন, বুটেক্স কখনো কোয়ালিটিতে আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবে না। সেবাগ্রহীতাদের সরকারি প্রতিষ্ঠান বুটেক্স থেকে সেবা গ্রহনেরও উদাত্ত আহ্বানও জানান তিনি। স্বল্পসময়ে স্বল্প খরচে বুটেক্সের টেক্সটাইল টেস্টিং সেবা অব্যাহত রাখার ব্যাপারে দৃড় প্রতিশ্রুতি ব্যক্ত করেন বুটেক্সের উপাচার্য।

এসময় বুটেক্সের বিভিন্ন অনুষদের ডীন এবং টিটিসিএস ল্যাবের কর্মকর্তাদের পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: বুটেক্সে
শেয়ারTweetPin

সর্বশেষ

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি ১, ২০২৬

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT