চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ নিয়ে কথা না বললে লিটন দাসের ‘না থাকাই’ ভালো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসে স্বভাবসুলভ শান্তভাবেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন লিটন দাস। শনিবার ম্যাচ, সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই। ম্যাচপূর্ব সেই সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্ন আসতে থাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসরে যাওয়া তামিম ইকবালকে ঘিরে। লিটন উত্তর ঠিকঠাক দিয়ে চললেও একপর্যায়ে বিরক্তই হলেন। বললেন, ম্যাচ নিয়ে কথা না হলে লিটনের ‘না থাকাই’ ভালো।

শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু দুপুর ২টায়। শুক্রবারের প্রেসমিটে সেই ম্যাচ নিয়ে যতটা ছিল প্রশ্ন, তার চেয়ে বেশি ছিল তামিমের অবসর প্রসঙ্গে।

ক্রিকেটাররা তামিমকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে চায় কিনা- এমন প্রশ্নে লিটন বলেন, ‘প্রেস কনফারেন্স আগামী কালকের ম্যাচ নিয়ে না হলে লিটন দাসের না থাকা ভালো। এখানে বোর্ড প্রেসিডেন্টকে আবার ডাক দেন। কিংবা কোচকে ডাক দেন। আমি আগামীকালের ম্যাচ নিয়ে এখানে কথা বলতে এসেছি।’

তামিমের অবসরের ঘটনা ম্যাচের আগে নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়কের মন্তব্য, ‘এমন যদি হতো যে ইনজুরি হয়েছে, আমরা বিকল্প দল খেলতাম। আমার কাছে মনে হয় না এরকম কোনো পরিবর্তন আসবে। সবকিছু একইরকম থাকবে।’

জাতীয় দলের সদ্যসাবেক ক্রিকেটারের সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে লিটনের ভাষ্য, ‘আমরা কেউ উপলব্ধি করতে পারিনি এমন একটা সিদ্ধান্ত আসবে। তবে এটা সম্পূর্ণ বড় ভাইয়ের সিদ্ধান্ত। উনি এতদিন ধরে বাংলাদেশকে অনেককিছু দিয়েছেন। আমি এবং আমাদের দলের সবাই তার সিদ্ধান্তকে সম্মান করি। আমার মনে হয় সবারই করা উচিৎ। সবার নিজস্ব পরিকল্পনা থাকে।’

‘আমি আজকে আছি কাল ইনজুরি হয়ে গেলে বাংলাদেশ আমাকে মিস করবে না। এটাই স্বাভাবিক। নতুনরা আসতে থাকবে। আমরা চলে যাবো। অবশ্যই উনি যদি থাকতেন, ভালো হতো। নাও হতে পারতো। তবে এখন যেহেতু নাই, বিষয়টা নিয়ে কথা বলারই দরকার নাই। আমার কাছে তাই মনে হয়।’

Reneta

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগেরদিন সংবাদ সম্মেলনে তামিম জানান, শতভাগ ফিট না হলেও খেলবেন। ম্যাচ খেলেই বোঝার চেষ্টা করবেন কতটা সেরে উঠেছেন। টাইগার ওপেনারের এমন কথার পর অসন্তোষ প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বিসিবি সভাপতিকে ফোনে তামিমের ব্যাপারে নালিশও করেন বলে খবর হয়। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে পরিস্থিতি কেমন হতে পারে তা নিয়েও লিটনের দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি পরিষ্কার জানিয়ে দেন এমন প্রশ্নের উত্তর দেয়াটা ঠিক হবে না।

‘যেহেতু আগামীকাল খেলা, তাই এই টপিকে যদি কথা না বলি ভালো হবে। এখন আমরা একটা ম্যাচ পিছিয়ে আছি। আমার কাছে বড় বিষয় এখন কীভাবে সিরিজটা জিততে পারি। সিরিজ জয়ের চেয়েও বড় ব্যাপার আগামীকাল কীভাবে ভালো খেলতে পারি। সতীর্থরা সবাই একদিকেই মনোযোগ দিচ্ছে।’

‘বড় ভাই যেতে যেতে একটা কথা বলে গেছেন, দল সবার আগে। আমার কাছে মনে হয় না এটার আর কোনো পয়েন্ট আছে। যেহেতু বিসিবি আমাকে দায়িত্ব দিয়েছে, শতভাগ নেয়ার চেষ্টা করবো। যা চলে গেছে সেদিকে তাকিয়ে আর লাভ নাই। দেশের জন্য সামনে কী কী করলে ভালো হবে সেটাই করার চেষ্টা করবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানবাংলাদেশ ক্রিকেট দললিটনলিড স্পোর্টসহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT