চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিথর দেহে দেশে ফিরলেন আবদুল গাফফার চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ন ২৮, মে ২০২২
বাংলাদেশ
A A

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কিংবদন্তি সাংবাদিক, কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছে।

শনিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গাফফার চৌধুরীর দেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাফফার চৌধুরীর মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জানা যায়, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাযার নামাজ হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। পরে আবদুল গাফফার চৌধুরীর ইচ্ছা অনুযায়ী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

আবদুল গাফফার চৌধুরীর দেহ দেশে আনার সব ব্যয় বাংলাদেশ সরকার বহন করছে বলে জানিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। ডায়াবেটিস ও কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগেছিলেন গাফফার চৌধুরী।

Reneta

লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ মে ভোরে স্থানীয় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আবদুল গাফ্ফার চৌধুরীর জন্ম ১২ ডিসেম্বর ১৯৩৪। একজন সুপরিচিত বাংলাদেশি গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা। স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক ‘জয় বাংলা’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।

বরিশাল জেলার উলানিয়া গ্রামের চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন আবদুল গাফ্ফার চৌধুরী। তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা জহুরা খাতুন। তিন ভাই, পাঁচ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা চৌধুরী। বোনরা হলেন মানিক বিবি, লাইলী খাতুন, সালেহা খাতুন, ফজিলা বেগম ও মাসুমা বেগম।

Jui  Banner Campaign
ট্যাগ: আবদুল গাফফার চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিচারকদের অবকাশকালীন ছুটি হবে দুই দফায়

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কত আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেল আইসিসি?

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কোটি টাকায় অপূর্ব-নীহা-সৌখিন ত্রয়ীর তিন নাটক!

ফেব্রুয়ারি ১০, ২০২৬

‘সুপারিশ সংস্কৃতি’তে বিরক্ত এই বিখ্যাত সুরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT