সড়ক দুর্ঘটনায় নিহত ৪১ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার (অর্থনীতি) সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজের পাশে দাঁড়িয়েছে ৪১ তম বিসিএস অল ক্যাডারস ফোরাম।
সড়ক দুর্ঘটনায় নিহত রুবেল পরিবারের পাশে ৪১ তম বিসিএস অল ক্যাডারস ফোরাম পক্ষ থেকে নিহত রুবেল পারভেজ এর একমাত্র সন্তান ফারিহা পারভেজ রাইসা’র নামে ৫ লক্ষ টাকার একটি এফ ডি আর এবং তার মায়ের হাতে নগদ ৮২,০০০ টাকা মোট ৫,৮২,০০০ হস্তান্তর করা হয়।
এসময় ৪১ তম বিসিএস অল ক্যাডারস ফোরাম পক্ষ থেকে বলা হয়: রুবেল পারভেজের প্রস্থানে তার পরিবারের মত আমরাও ব্যথিত। এই অপূরণীয় ক্ষতি পূরণ হওয়ার নয়। এই উদ্যোগ আমাদের ব্যাচের পক্ষ থেকে সহানুভূতির বহিঃপ্রকাশমাত্র। ৪১ তম বিসিএস ব্যাচ তার পরিবারের পাশে থাকার চেষ্টা করবে।
গতবছর ৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ৯ টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা বাসস্ট্যান্ড এবং সাভার হাইওয়ে থানার সামনে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪০ ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং ৪১ তম বিসিএসে (শিক্ষা) সুপারিশপ্রাপ্ত মোহাম্মদ রুবেল পারভেজ নিহত হন।








