বেশ কিছুদিন অনেকটা শান্তি অনুভব করছেন পপ গায়িকা কেটি পেরি। আর এ শান্তির রহস্য নাকি মানসিক থেরাপি। মঞ্চ কাঁপানো কেটি পেরি ভক্তদের কাছে একটু বেশি প্রিয়। কিন্তু অনেকের কাছেই হয়তো তার এ বিষয়টি অজানা। এই প্রিয় গায়িকা দীর্ঘ পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
তবে ধারনা করা যাচ্ছে, একাকিত্ব থেকে মুক্তি পেতে মানসিক চিকিৎসা নিয়েছেন কেটি পেরি। ৩২ বছর বয়সী কেটি তবে এবার বলেই দিলেন, তিনি এখন বেশ ভালো আছেন। সে তার মানসিক সমস্যার জন্য নেওয়া থেরাপিকে ধন্যবাদ জানাচ্ছে। তিনি বলেন, ‘একটা সময় ছিল সমস্যা শেয়ার করার মত কাউকে পাশে পাচ্ছিলাম না। তখনই আমি থেরাপি নেওয়ার প্রতি আগ্রহী হই। আর আমি এমন কাউকে খুঁজেছি যেখানে কেউ আমাকে বিরক্ত না করে। এবং আমি তখনই বুঝতে পারি যে মানসিক থেরাপি নেয়ার ফলে নিজের সমস্যাগুলো নিয়ে অন্যের সাথে কথা বলা খুব সহজ হচ্ছে।এখন আমি বেশ ভালো অনুভব করছি।’
কেটিকে ১৬তম আমেরিকান আইডেলের বিচারকের ভূমিকায় দেখা যাবে। তবে এর আগে আমেরিকান আইডলের নবম মৌসুমে অতিথি বিচারক পলা আব্দুলের বদলে অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে এসেছিলেন পেরি। টাইমস অব ইন্ডিয়া।







