চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানের বিরুদ্ধে সেলিম খানের নোটিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ন ১১, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনে তার বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এমনকি আগামি সাত দিনের মধ্যে অভিযোগ গুলোর সুষ্ঠু সমাধানে না গেলে শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন সেলিম।

শাপলা মিডিয়ার নিজস্ব প্যাডে এই প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খানের স্বাক্ষর সম্বলিত শাকিব খান বরাবর ওই নোটিশের একটি কপি চ্যানেল আই অনলাইনের কাছে এসেছে।

নোট প্যাডে কোনো তারিখ না থাকায় নোটিশটি নিয়ে জানতে চাইলে যোগাযোগ করা হয় সেলিম খানের সঙ্গে। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, এই নোটিশটি বুধবার (১১ সেপ্টেম্বর) শাকিব খানকে পাঠানো হয়েছে। যার অনুলিপি দেয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর একান্ত সচিব বরাবর, চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও শিল্পী সমিতি বরাবর।

কী আছে সেই নোটিশে? নোটিশে স্পষ্ট ভাষায় সেলিম উল্লেখ করেন: ২০১৮ সালের ১৬ ডিসেম্বর মুক্তির লক্ষ্যে শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘একটু প্রেম দরকার’ নামের একটি ছবিতে ৬০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন শাকিব। সে বছর সেপ্টেম্বরের ২৫ তারিখে শুটিংও শুরু হয়। কিন্তু শুটিংয়ের সময় শাকিব ছিলেন অমনযোগি, শুটিংস্পটে প্রতিদিনই ৪/৫ ঘন্টা দেরি করে আসতেন শাকিব, কখনো কখনো আসতেন ও না! এমনটাই উল্লেখ আছে নোটিশে। শাকিবের খামখেয়ালির কারণে প্রোডাকশনের নির্ধারিত বাজেটের চেয়ে প্রায় ১কোটি টাকা বেশী খরচ হয়েছে বলেও নোটিশে তুলে ধরেন সেলিম।

শুধু তাই না, শুটিং শেষ হলেও এখন পর্যন্ত ডাবিং শেষ করেননি শাকিব। আর এসব কারণে নির্দিষ্ট সময়ে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে না পারায় আর্থিক ক্ষতির কথাও তুলে ধরা হয় শাকিবকে পাঠানো নোটিশে। নোটিশে সেলিম বলেন, ‘একটু প্রেম দরকার’-এর কাজ বাকি রেখে শাকিব তার নিজস্ব প্রডাকশন থেকে ‘পাসওয়ার্ড’ ও আরেকটি ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’ শেষ করে মুক্তিও দিয়ে দিয়েছেন। অথচ আমার ছবিটির ডাবিং করার ই তার সময় হয় না!

আগামী ১৬ ডিসেম্বরকে টার্গেট করে ফের ‘একটু প্রেম দরকার’ ছবিটির মুক্তির পরিকল্পনা করছেন সেলিম। তাই এরমধ্যে যদি এই ছবিটির কাজ শাকিব শেষ না করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Reneta

এ বিষয়ে সেলিম বলেন, এই পত্র পাওয়ার সাত দিনের মধ্যে যদি শাকিব ছবিটির কাজ শেষ না করার উদ্যোগ নেন তবে ছবিটির নির্মাণ খরচ দুই কোটি তেত্রিশ লক্ষ তিনশো তিরাশি টাকা এবং এক বছরের ক্ষতিপূরণ সহ শাপলা মিডিয়াকে দিয়ে দেয়ার অনুরোধ করছি। অন্যথায় সরকারের প্রচলিত ব্যবস্থায় আইগত ব্যবস্থা নেয়া হবে এবং সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিষয়টি জানানো হবে।

এই প্রেক্ষিতে যোগাযোগ করা হয় শাকিব খানের সাথে। চ্যানেল আই অনলাইনকে বুধবার দুপুরে শাকিব বলেন, নোটিশ পাঠানোর বিষয়ে আমি কিছুই জানি না। আর কেনোই বা নোটিশ দেয়া হলো সেটাও জানি না। হয়তো আলোচনায় আসতেই এমনটা করা হয়েছে।

এদিকে নোটিশ নিয়ে প্রযোজক চ্যানেল আই অনলাইকে বলেন, ২-৩ দিন শিডিউল দিলেই ডাবিং শেষ হবে। প্রায় দুইমাস শাকিবের কাছে ডেট চাওয়ার পরেও তিনি ডেট দিচ্ছেন না। বাধ্য হয়েই নোটিশ দিয়েছি।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনপাসওয়ার্ডলিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়াসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT