চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার যুদ্ধে রাশিয়ার লাভ-ক্ষতি

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৩:১৫ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের অবস্থা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সিরিয়ায় আইএসের উপর রাশিয়ার যুদ্ধবিমান ও নৌ বাহিনীর হামলার পর থেকে তা আরো কঠিন রূপ নিচ্ছে।

মনে করা হয়, সিরিয়ার সংকটের সঙ্গে রাশিয়া নিজেকে জড়াচ্ছে মধ্যপ্রাচ্যে তার আঞ্চলিক স্বার্থের জন্য নয়, বরং রাশিয়ার জাতীয় স্বার্থে। সে কারণেই সিরিয়াতে রুশ সেনাবাহিনীকে মোতায়েন করা হয়নি। এই অভিযানের সামরিক লক্ষ্য হচ্ছে আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সরকারকে বিমান বাহিনী দিয়ে সাহায্য করা।

সিরিয়ার সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক সাহায্যের অনুরোধ আসার পরই রাশিয়া ওই সিদ্ধান্ত নেয়। সেপ্টেম্বরের গোড়াতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘে ভাষণ দেয়ার সময় আইএস-এর বিরুদ্ধে বড় ধরনের জোট তৈরি করার তাগিদ দেন।

সম্প্রতি কাস্পিয়ান সাগরের চারটি রুশ যুদ্ধজাহাজ থেকে কমপক্ষে ২৬টি ক্রুজ মিসাইল আইএসের বিভিন্ন অবস্থানে আঘাত হেনেছে এবং লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ওদিকে, রুশ যুদ্ধবিমান হামলার সহায়তা নিয়ে সিরীয় সেনাবাহিনীও দেশটির পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা শহরগুলো নিয়ন্ত্রণে নিতে অভিযান জোরালো করেছে। রাশিয়া গত কয়েকদিন ধরেই আভাস দিয়ে আসছিলো যে, প্রয়োজনে সিরিয়ায় তারা নৌশক্তিও ব্যবহার করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রাইমিয়া দখল ও পূর্ব ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়া যে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো, তার ইতি ঘটবে রাশিয়া আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সমপর্যায়ের পরাশক্তি হিসেবে স্বীকৃতি পেলে।

সেই সঙ্গে আসাদ প্রশাসনও অন্তত কিছুদিনের জন্য রেহাই পাবে যা রাশিয়ার শক্তিমত্তার আরেক প্রমাণ হিসেব গণ্য হবে।

যুক্তরাষ্ট্র যদি আইএস বিরোধী একটি যৌথ অভিযানে সম্মত নাও হয়, সেক্ষেত্রেও ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে রাশিয়ার নতুন সামরিক ঘাঁটি কেউ কেড়ে নিতে পারবে না, রাশিয়ার ওটাই লাভ।

ট্যাগ: আইএস নির্মূল অভিযানরাশিয়াসিরিয়াসিরিয়া-রাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশু খাদ্য বিপণন নিয়ন্ত্রণ আইন কার্যকরে প্রয়োজন বিধি প্রণয়ন

পরবর্তী

পাঁচ দৃষ্টিপ্রতিবন্ধীর এক জীবনের গল্প

পরবর্তী

পাঁচ দৃষ্টিপ্রতিবন্ধীর এক জীবনের গল্প

শান্তিতে নোবেল পেলো ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT