চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাস্ক’ ভৌতিক ছবি, শাকিবে মুগ্ধ পরিচালক ও রুদ্রনীল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ২১, মে ২০১৮
বিনোদন
A A

কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর প্রযোজিত ১০৭ নম্বর ছবি ‘মাস্ক’-এর শুটিং শুরু হয় গত বছর ১৬ মার্চ। এসকে মুভিজের পর প্রথমবার কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশে বাংলাদেশের শাকিব! ছবিতে সঙ্গে টলিউডের দুই জনপ্রিয় নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। যার পরিচালক রাজীব বিশ্বাস। সবমিলিয়ে নির্মাণের শুরু থেকে আলোচনায় ছিল ‘মাস্ক’। শুধু তাই নয়, শুটিং শুরুর সময় ছবির নাম ঠিক না হওয়া নিয়েও চলে নানা মুখরোচক আলোচনা। অনুমান ভিত্তিক খোশগল্পে মাতেন সিনেপ্রেমীরা।

তবে সেময় ছবির নাম, গল্প ও চরিত্র নিয়েও গণমাধ্যমে কেউ তেমন মুখ খোলেননি। এবার জানা গেল ‘মাস্ক’ নিয়ে। এর আগে কলকাতার তারকা অভিনেতা দেব অভিনীত দুজনে, পাগলু, খোকা ৪২০, বিন্দাস, লাভ এক্সপ্রেস, জিতের পাওয়ার, প্রসেনজিতের বিক্রম সিংহ, বনি-কৌশানীর ‘তোমাকে চাই’ ছবিগুলো বানিয়ে সফলতা পেয়েছেন রাজীব বিশ্বাস। এই নির্মাতা ‘মাস্ক’ ছবিটি নিয়ে বলেন, ‘মাস্ক একটি ভৌতিক ছবি। সঙ্গে বাণিজ্যিক ছবির ফ্লেবার রয়েছে। খুব ভালো গল্পের ছবি মাস্ক। কদিনের মধ্যে শুটিং শেষ হবে।’

‘মাস্ক’ ছবিতে শাকিবের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল। এ নিয়ে রাজীব বিশ্বাস বলেন, গল্পে ছবির নায়ক শাকিব খান এবং রুদ্রনীল দুজনেই খুব ভালো বন্ধু। তারা মজার মজার সব কাণ্ড ঘটায়। বিভিন্ন গেটআপ নিয়ে নানান কৌশলে মানুষকে ধোঁকা দিতে থাকে। এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। তখন ভূতের আর্বিভাব ঘটে। শাকিব যেখানে যায়, ভূত তাকে তাড়া করে। এমন মজার অনেক দৃশ্য রয়েছে।

শাকিবের সঙ্গে প্রথমবার কাজ করে মুগ্ধ পরিচালক রাজীব বিশ্বাস। তিনি বলেন, শাকিব বাংলাদেশের সুপারস্টার হয়েছে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এটা সবাই জানেন। তিনি বলেন, শাকিব এবং আমি দুজনেই সমবয়সী। আড্ডা, ইয়ার্কিতে আমাদের একটা ভালো কেমিস্ট্রি তৈরি হয়েছে। তারচেয়ে ভালো ব্যাপার হলো, শাকিব খুব ভালো ছেলে। আড্ডা মারতে, সিনেমা দেখতে ভালোবাসে এসজন্য ওর সঙ্গে দ্রুত ফ্লেক্সিবল হয়ে গেছি। সে খুব ভালো কাজ করছে।

শিবাজী, প্রলয় ও রাজকাহিনীর মতো সিনেমায় দুর্দান্ত অভিনয় দিয়ে পরিচিত পাওয়া রুদ্রনীলও প্রশংসা করলেন শাকিবের। বললেন, শাকিবের সঙ্গে কাজ করে আমি এনজয় করছি। ও বাংলা ভাষায় একজন অভিনেতা কিন্তু ভিন্নদেশের। আমি জানি শাকিব বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং সু-অভিনেতা। যতটা মিষ্টি সে দেখতে, ততটা মিষ্টি সে অভিনয় করে। শাকিবের রূপ যেমন, তার গুণও তেমনই। ঠিক যেমন আমার বন্ধু যিশুর মধ্যে এটা দেখেছি।

পশ্চিম বঙ্গে চলছে ‘মাস্ক’ ছবির শুটিং

এদিকে, মাস্ক নিয়ে শাকিব খান বলেন, মাস্ক সব বয়সী মানুষকে খুব আনন্দ দেবে। বিশেষ করে বাচ্চাদের কাছে বেশি ভালো লাগবে। কর্মাশিয়াল ও ভিন্ন ধারা দুদিক দিয়েই মাস্ক দর্শকদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।

‘মাস্ক’ ছবির শেষ লটের শুটিংয়ে অংশ নিতে নায়ক শাকিব খান এখন কলকাতায়। এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুটিং চলছে। জানা যায়, বর্তমানে শেষ দিকের শুটিং চলছে। পুরো শুটিং শেষ করেই দেশে ফিরবেন শাকিব। শোনা যাচ্ছে, মাস্ক ছবিতেও ‘ভাইজান এলো রে’র মতো শাকিবকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সেজন্য নুসরাত ও সায়ন্তিকা দুজন নায়িকা রয়েছে। এর আগে কলকাতা ও থাইল্যান্ডে ছবি ও গানের শুটিং হয়েছিল।

জানা গেছে, ঈদুল আযহার মুক্তি পাবে ‘মাস্ক’। পশ্চিমবঙ্গের সঙ্গে একযোগে আমদানিতে চুক্তির নিয়মে বাংলাদেশেও সেসময় মাস্ক মুক্তি দিতে চায় ছবির সঙ্গে সংশিষ্টরা।

ট্যাগ: মাস্করাজীব বিশ্বাসরুদ্রনীললিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

ফিলিস্তিন ইস্যুতে বিএনপি নীরব কেন, প্রশ্ন হাছানের

পরবর্তী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জনদুর্ভোগ চরমে

পরবর্তী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জনদুর্ভোগ চরমে

বার্সা-রিয়ালের সঙ্গে যারা চ্যাম্পিয়ন্স লিগে, যারা ইউরোপায়

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT