চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর খেলতে পারাটাই ‘বড় বিষয়’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৪১ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট ও রাজনীতি এখন মাশরাফী বিন মোর্ত্তজার জন্য পাশাপাশি অবস্থানে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের ইচ্ছা ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যাবেন ক্রিকেট। সে পর্যন্ত তাকে একইসঙ্গে সামলে যেতে হবে ক্রিকেট মাঠ ও রাজনীতির মঞ্চ।

ক্রিকেট থেকে অবসরের আগেই রাজনীতির ময়দানে প্রবেশ করায় অনেকেই সংশয়ে, কীভাবে দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করবেন মাশরাফী। জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় সন্দেহের অবকাশ থাকছেই।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান মনে করেন মাশরাফী সামলাতে পারবেন দুটিই। নির্বাচন করলে খেলায় যে খুব প্রভাব পড়বে এমনটা মনে করেন না জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। জানিয়ে দিলেন, নিয়মিত অনুশীলন করতে পারলে সমস্যা নেই বিসিবির। সব ধকল সয়ে মাশরাফী যদি খেলে সেটি হবে বোর্ডের কাছে বড় পাওয়া।

Banglabid

‘যদি মাশরাফী পুরো সিরিজে সময় দেয় (৩ ম্যাচ) তাহলে তো আমাদের কোনো অসুবিধা হবে না। আর সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। তার কোয়ালিটি অনেক বেশি। সুতরাং এই ধরণের ক্রিকেটাররা মানসিক এবং শারীরিক দিক থেকে যেকোনো কন্ডিশনে নিজেকে মানিয়ে নিতে পারে। ওকে নিয়ে আমরা চিন্তিত নই, ও খেলতে পারলেই আমাদের জন্য অনেক বড় বিষয়। আর অনুশীলন আছে, নিয়মিত যদি অনুশীলন করে তাহলে আমাদের কোনো সমস্যা হবে না’

‘মাশরাফী যদি অনুশীলনে নিয়মিত হয় তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। আর বাকিটা(নির্বাচন) যেহেতু ওর ব্যক্তিগত ব্যাপার, কীভাবে সেটা মেনে চলছে তা সম্পূর্ণ তার নিজের ব্যাপার।’

সকাল থেকে বিসিবিতে গুঞ্জন ছিল মাশরাফী আসবেন অনুশীলনে। পরে জানা যায় ওয়ানডে অধিনায়ক শের-ই-বাংলা স্টেডিয়ামে আসবেন পরেরদিন, বুধবার। জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর বিসিবিমুখী হননি মাশরাফী। দরকারও অবশ্য পড়েনি।

Reneta

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে একটি টেস্ট এখনও বাকি। তারপর ওয়ানডে সিরিজের প্রস্তুতি। কেবল এক ফরম্যাট খেলা(ওয়ানডে) মাশরাফী দল ঘোষণার আগেই শুরু করে দিচ্ছেন নিজের প্রস্তুতি।

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী ৯, ১১ ও ১৪ ডিসেম্বর। আর জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ শেষ করেই নিজ জেলা নড়াইলে গিয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন মাশরাফী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরাম খানমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে মাদক ও অস্ত্র ব্যবসায় শতকোটি টাকার মালিক ফারুক দম্পতি

পরবর্তী

শিল্পী সমিতির উদ্যোগে ‘বছরে ১০ ছবি’ নির্মাণের প্রস্তাব দিলেন বাপ্পী

পরবর্তী

শিল্পী সমিতির উদ্যোগে ‘বছরে ১০ ছবি’ নির্মাণের প্রস্তাব দিলেন বাপ্পী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের ইচ্ছায় রায়, গ্রহণযোগ্য নয়: মির্জা ফখরুল

সর্বশেষ

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT