চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য ঘাটতি বাড়লে অর্থনীতির উপর কী প্রভাব পড়বে?

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
১১:০৭ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৭
অর্থনীতি
A A

লক্ষ্যমাত্রা অনুযায়ী রপ্তানি আয় না বাড়লেও বেড়েছে আমদানি ব্যয়। ফলে ক্রমেই বাড়ছে বাণিজ্য ঘাটতির পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্য ঘাটতি বাড়লে রিজার্ভ কমে অর্থনীতির উপর চাপ বাড়াবে। বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি প্রবৃদ্ধি বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন তারা। এছাড়া আমদানির আড়ালে অর্থপাচার বন্ধের পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন বা ইকোনোমিক ইউনিয়নের সদস্য হওয়া জরুরি বলে তারা উল্লেখ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের আগস্টে ইপিজেডসহ রপ্তানি খাতে বাংলাদেশের আয় হয়েছে ৬৫৪ কোটি ২০ লাখ ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় হয়েছে ৮৩৫ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে বাণিজ্য ঘাটতির পরিমাণ ১৮১ কোটি ডলার। ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল মাত্র ৫২ কোটি ৫০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১২৮ কোটি ৫০ লাখ ডলার বা ২৪৫ শতাংশ।

তবে ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরজুড়ে ঘাটতির বদলে চলতি হিসাবে উদ্বৃত্ত ছিল। এতে বৈদেশিক দায় পরিশোধে তেমন সমস্যা হয়নি। কিন্তু ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ৪৫ কোটি ১০ লাখ ডলার ঋণাত্মক হয়েছে, আগের অর্থবছরে একই সময়ে উদ্বৃত্ত ছিল ৮১ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা পরিশোধে সেবা মূল্য ব্যয় বেশি হওয়ায় চলতি হিসাবে ঘাটতি দেখা দিয়েছে বলে জানা গেছে।

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড় মেসি বিশ্বকাপের ম্যাচে দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম
Banglabid

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে সেবা খাতে বিদেশিদের বেতন-ভাতা বাবদ পরিশোধ করা হয়েছে ১৪৪ কোটি ডলার। কিন্তু এ খাতে আয় হয়েছে অর্ধেকেরও কম। এই সময় আয় হয়েছে মাত্র ৬৬ কোটি ২০ লাখ ডলার। এ হিসাবে সেবা বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৭৭ কোটি ৮০ লাখ ডলারে, যা ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ছিল ৫৫ কোটি ১০ লাখ ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্য ঘাটতি কমাতে অবশ্য রপ্তানি প্রবৃদ্ধি বাড়ানোর কৌশল নিতে হবে। আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন বা ইকোনোমিক ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে হবে। বাণিজ্য চুক্তি বাড়ানো ও রপ্তানি বাণিজ্য সহজ করতে যৌথ রুট চালু করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে মোট ৫১ কোটি ডলার। এর মধ্যে নিট এফডিআই এসেছে ৩২ কোটি, যা আগের বছরে এসেছিল ২৯ কোটি ২০ লাখ ডলার।

Reneta

আমদানির আড়ালে অর্থপাচার হচ্ছে কি না তা খতিয়ে দেখা দরকার মন্তব্য করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, রপ্তানি প্রবৃদ্ধি ভাল নয়। অথচ আমদানির মাত্রা বেড়ে গেছে। তবে এবার চাল আমদানির ফলে বাণিজ্য ঘাটতি কিছুটা বাড়তে পারে। কিন্তু চাল ছাড়াও অন্যান্য খাতে আমদানি বেড়েছে। সেই হারে বিনিয়োগ বাড়ছে কি না- এসব নিয়ে প্রশ্ন রয়েছে।

‘অনেক সময় পণ্যের দাম বেশি দেখিয়ে অর্থপাচার করা হয়। আমদানির আড়ালে এই ধরনের কিছু হচ্ছে কি না তা খতিয়ে দেখতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ।

চাল আমদানি ছাড়াও রেমিটেন্স কমে যাওয়ার কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ঘাটতি বেশি হলে রিজার্ভের উপর চাপ পড়বে। এর সমন্বয় করতে হলে রপ্তানি বাড়ানোর বিকল্প নাই। আর রপ্তানি প্রবৃদ্ধি বাড়াতে হলে বাংলাদেশকে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন বা ইকোনোমিক ইউনিয়নের সদস্য হওয়া জরুরি।

লক্ষ্যমাত্রা অনুযায়ী রপ্তানি বাড়াতে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশি দেশ ভারত ইইউ ও আশিয়ানের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। কিন্তু দু:খের বিষয় আমরা কারও সাথে বাণিজ্য চুক্তি করতে পারিনি।

অধ্যাপক আবু আহমেদ বলেন, ভারত, চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি সহজ করার জন্য একটা রুট চালু করার কথা ছিল। তা হয়নি। কিন্তু ভারত এখন তার প্রতিবেশি দেশ মিয়ানমার ও থাইল্যান্ডের সাথে এ ধরনের রুট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ তাতে অন্তর্ভুক্ত থাকলে ভাল হতো। বলতে গেলে অনেকটা সীমাবদ্ধতার মধ্যে বাংলাদেশের রপ্তানি করছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমদানি-রপ্তানিএফডিআইবাণিজ্য ঘাটতিরপ্তানি প্রবৃদ্ধিরিজার্ভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের কণ্ঠে প্রতিধ্বনিত শেখ হাসিনার সমাধানসূত্র

পরবর্তী

এম কে আনোয়ারের বাসায় খালেদা জিয়া

পরবর্তী

এম কে আনোয়ারের বাসায় খালেদা জিয়া

২১ আগস্ট গ্রেনেড হামলায় সহায়তা করেছিল আইএসআই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT