চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের কোনও ‘অ্যান্টি মেসি পরিকল্পনা’নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি ছাড়াও আর্জেন্টিনা দল অনেক কিছু। তাই কঠিন এই ম্যাচে শুধু মেসিকে নিয়ে কোনও পরিকল্পনা নেই ফ্রান্সের। মেসিদের পুরো বাহিনী নিয়ে ছক কষছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

ফ্রান্সের মুখোমুখি হওয়ার পরিসংখ্যান খুব স্বস্তিদায়ক নয় মেসির। রাশিয়া বিশ্বকাপ প্রথম তিন ম্যাচে গোল করেছেন একটি। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে। তবে প্রবল চাপের মধ্য থাকা আর্জেন্টিনাকে মানসিকভাবে শক্তিশালী করেছে নাইজেরিয়া ম্যাচ।

অনেকের ধারণা মেসিকে থামাতে পারলেই ম্যাচ জিতে যাবে ফ্রান্সের তরুণ দল। কিন্তু কাজানে প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে এমন কথা একরকম উড়িয়ে দেন দেশম। বলেন, ‘লিওনেল মেসি, লিওনেল মেসিই। আপনি তার পরিসংখ্যান দেখুন সব বুঝে যাবেন, ১২৭ ম্যাচে ৬৫টি গোল (জাতীয় দলের হয়ে) করেছেন।’

Banglabid

১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরোজয়ী ফরাসি অধিনায়কের আরও সংযোজন, ‘মেসিকে অবশ্যই প্রতিরোধ করতে হবে, কারণ তিনিই পার্থক্য গড়ে দিতে পারেন। যদিও মেসি একা নন। ফ্রান্স তরুণ দল এটা বাস্তব, তবে এটা কোনও ওজর হতে পারে না। যদিও এটা আমাদের প্রতিযোগিতামূলক খেলায় বাধা দেয় না’

আর্জেন্টিনা ম্যাচে মেসিকে ঘিরে ‘অ্যান্টি মেসি-পরিকল্পনার কথা অস্বীকার করলেও তাকে ঠেকাতে তার খেলোয়াড়রা যতটা সম্ভব চেষ্টা করবে বলে জানান দেশম, ‘শুধু মেসিই নয়। কিন্তু মেসির গোল, তার অ্যাসিস্টের সংখ্যা দেখে বোঝা যায় তিনি কতটা ক্ষমতাসম্পন্ন। পরিকল্পনা অনেক বড়, তবে অবশ্যই আমরা তার প্রভাব সীমিত করার চেষ্টা করবে।’

রিয়ালের রাফায়েল ভারানে, বার্সেলোনার স্যামুয়েল উমতিতি এবং অ্যাটলেটিকো মাদ্রিদের লুকাস হার্নান্দেজ ও অ্যান্থনিও গ্রিজম্যান লা লিগায় খেলার সুবাধে মেসির সম্পর্কে ভালোই জানেন। দেশমের আশা, তাদের এই অভিজ্ঞতা মেসিকে ঠেকানোর কাজটা অনেক সহজ করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক প্রবাসীর অনন্য বাগান

পরবর্তী

স্মরণকালের ভয়াবহ ভাঙনের শিকার পদ্মা

পরবর্তী
নদী ভাঙন

স্মরণকালের ভয়াবহ ভাঙনের শিকার পদ্মা

বিশ্বকাপ

বিশ্বকাপ তো আসলে আমাদের!

সর্বশেষ

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬

বিদায়ী চিঠিতে যা লিখলেন মেসি

আগস্ট ৩১, ২০২৬

উজবেকিস্তানের কাছে হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT