চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন চলচ্চিত্রের কবি আব্বাস কিয়ারোস্তামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৬
বিনোদন
A A

প্রতিকূলতার মধ্যেও সৃষ্টিশীলতাকে বিজয়ী করা ইরানি চলচ্চিত্রের প্রবাদ পুরুষ আব্বাস কিয়ারোস্তামি আর নেই। ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৭৬ বছর বয়সে প্যারিসের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই চলচ্চিত্র নির্মাতা।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে। ১৯৭০ এর সময় থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে নিয়মিত হন আব্বাস কিয়ারোস্তামি।

৪০ টি’র বেশি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। ১৯৯৭ সালে তাঁর ‘টেস্ট অব চেরি’ চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পাম ডি ওর জিতে নেয়।

আব্বাস কিয়ারোস্তামির উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘ক্লোজআপ’ (১৯৯০), ‘থ্রু দ্য অলিভ ট্রিজ’ (১৯৯৫) ‘টেস্ট অব চেরি’ (১৯৯৭), ‘দ্য উইন্ড উইল ক্যারি আস’ (১৯৯৯), ‘এবিসি আফ্রিকা’ (২০০১), ‘টিকেটস’ (২০০৫), ‘চাকান অন সিনেমা’ (২০০৭)। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জাপানি চলচ্চিত্র ‘লাইক সামওয়ান ইন লাভ’ তার নির্মিত সবশেষ চলচ্চিত্র।

চলচ্চিত্র নির্মাণে নিজস্বতায় স্বকীয় পরিচয় তুলে ধরেছিলেন বিশ্বব্যাপী। অসংখ্য নবীন চলচ্চিত্র নির্মাতার কাছে আব্বাস কিয়ারোস্তামির শ্রদ্ধার আলাদা জায়গা দখল করে আছে। ইরানে ত্রিশের দশকে যে কবিতা আন্দোলনের জন্ম হয়েছিল আব্বাস কিয়ারোস্তামি তা দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন। ইরানের এই কাব্যিক রেনেসাঁকে চিত্ররূপ দিয়েছেন কিয়ারোস্তামি। তাই তাকে নির্দ্বিধায় চলচ্চিত্রের কবি বলেন চলচ্চিত্র বোদ্ধারা।

কিয়ারোস্তামির এই অনন্য মেধার পরিচয় পাওয়া যায় “দি উইন্ড উইল ক্যারি আস” সিনেমাটিতে। মূল ফার্সি নাম “বদ ম র খহাদ বোর্দ”। সিনেমার প্রতিটি দৃশ্য যেন কবিতার একেকটি পংক্তি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্বাস কিয়ারোস্তামি
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT