চট্টগ্রাম

চট্টগ্রামে করোনা নমুনা সংগ্রহে ভ্রাম্যমাণ বুথ চালু

চট্টগ্রামে করোনা নমুনা সংগ্রহের জন্য ভ্রাম্যমাণ বুথের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে করোনা নমুনা সংগ্রহের জন্য ভ্রাম্যমাণ বুথের সামনে উপস্থিত ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে নগরীতে চালু করা হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ-ইকো ভ্রাম্যমাণ করোনা নমুনা সংগ্রহ বুথ।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের অর্থায়নে এ ভ্রাম্যমান বুথ নগরীতে বিভিন্ন এলাকায় করোনা নমুনা সংগ্রহ কাজে নিয়োজিত থাকবে।

আজ বৃহস্পতিবার নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমান বুথের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

সেসময় মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মহানগর ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, ইকোর চট্টগ্রাম মহানগরের সভাপতি সরওয়ার আলম চৌধুরী মনি, সাধারণ সম্পাদক ড. ওমর ফারুক চৌধুরী রাসেল, কাজী মো. রাজেশ ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…