চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে বিস্ফোরকসহ হামলার চেষ্টা, হামলাকারী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে দেশের ইতিহাসের প্রথম আত্মঘাতী বোমা হামলার পরের দিন সকালেই রাজধানীর খিলগাঁও এলাকায় আবার র‌্যাবের চেকপোস্টে বিস্ফোরক নিয়ে হামলা চেষ্টা হয়েছে।

শনিবার ভোরে ওই চেকপোস্টে হামলার চেষ্টার সময় র‌্যাবের গুলিতে নিহত হয় হামলাকারী। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছে।

শুক্রবার আশকোনায় আত্মঘাতি হামলার পর দেশের সব থানা, কারাগার, বিমান বন্দরসহ সব ধরনের বন্দরে সর্বোচ্চ সতর্ক অবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছিল। সেই সর্বোচ্চ সতর্কতার মধ্যেই শনিবার আবার হামলার ঘটনা ঘটলো।

Banglabid

প্রাথমিকভাবে র‌্যাব জানিয়েছে, খিলগাঁও শেখের জায়গা নামের এলাকায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব-৩ এর অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় একজন মোটরসাইকেল আরোহী দ্রুত ওই সেদিকে এগিয়ে আসে। তখন র‌্যাব সদস্যরা তাকে থামার সংকেত দিলে সে তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তাকে ধরতে গিয়ে র‌্যাবের দুই জন সদস্য আহত হন। এক পর্যায়ে ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে বোমা সদৃশবস্তু বের করার চেষ্টা করলে র‌্যাবের গুলিতে নিহত হন।

র‍্যাব-৩ এর অপারেশন অফিসার এ এস এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলটি ঘিরে রেখেছে র‍্যাব। তাদের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে গেছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‌্যাব।

Reneta

আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পের হামলায় বোমাবহনকারী নিহত হন। এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়। তাদেরকে সামরিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলাকারী কোনো জঙ্গি গ্রুপের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার একদিন আগেই চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াতের সদস্যরা। সেখানে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি তারা জঙ্গি এবং তাদের পরিবারের সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর ভারত সফর: ব্যবসায়ীদের চাওয়া শুল্কমুক্ত প্রবেশাধিকার

পরবর্তী

মেরকেলের ফোনেও আড়ি পেতেছিল ওবামা প্রশাসন: ট্রাম্প

পরবর্তী

মেরকেলের ফোনেও আড়ি পেতেছিল ওবামা প্রশাসন: ট্রাম্প

র‌্যাবের ওপর হামলা চেষ্টাকারীর ব্যাগ থেকে গ্রেনেড উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT