চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আমাদের কী শিক্ষা দেয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০১ অপরাহ্ণ ২৫, জুন ২০১৭
সম্পাদকীয়
A A
ঈদের জামাতের পরে কোলাকুলি

শান্তি, আনন্দ আর মুসলিম জাহানের ঐক্যের বার্তা নিয়ে প্রতি বছরের ন্যায় আমাদের জীবনে আবার এসেছে পবিত্র ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতর একই সঙ্গে উৎসব ও ইবাদতের আধ্যাত্মিক স্বাদ দিয়ে যায় প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমের মনে। ধর্মীয় মূল্যবোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা শৃঙ্খলিত করে ও মানবিকতা জাগ্রত করে। ঈদ শুধু নিছক আনন্দ আর ফূর্তির নয়; এ থেকে আমাদের জীবনের জন্য শিক্ষণীয় আছে অনেক কিছুই। আমাদের উপলব্ধিতে ধরে রাখতে হবে যে ঈদ হচ্ছে কল্যাণমুখী আনন্দ। কলুষতামুক্ত পবিত্র আনন্দ, ত্যাগের আনন্দ। উপহার সামগ্রীর আদান প্রদানের মাধ্যমে একে অন্যের মধ্যে আন্তরিকতা যেমন বাড়ে, তেমনি ফিতরা ও যাকাতের মাধ্যমে সমাজে ধনী ও গরীবের মধ্যে ব্যবধান কিছুটা কমে। শাওয়ালের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিটি মুসলিমের ঘরে আনন্দের ঢল নামে। নবী করিম (সা.) ঈদকে মুসলিম জাহানের জন্য আনন্দের বলে উল্লেখ করে গেছেন। সেই আনন্দ ছড়িয়ে পড়েছে সবার মাঝে। গেলো কয়েকবছর ধরে ঈদের আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে কিছুটা আতঙ্ক আর জঙ্গিবাদের হুমকি। সতর্কতা হিসেবে এবার প্রতিটি ঈদগাহ, মসজিদ ও বিনোদন কেন্দ্রে থাকছে নিরাপত্তার কড়াকড়ি। প্রায় অর্ধকোটি লোক ঢাকা ত্যাগ করে ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগ করে নিতে গ্রামে গেছেন। ঈদযাত্রায় পথে থাকা জনগণ ও রাজধানীতে থাকা মানুষদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সরকারি বিশেষ ব্যবস্থা আর সচেতনতায় এবারের ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে যানজট বেশ কম। তবে অনাকাঙ্খিত কিছু সড়ক দুর্ঘটনা ঈদের আগে আমাদের আনন্দে বিষাদ হয়ে দেখা দিয়েছে। তেমনি পার্বত্য অঞ্চলে ঈদ এসেছে শোকের মধ্যে, হাওরে বন্যায় ফসলহানির পর। এ ঈদ ওইসব এলাকার মানুষের দু:খ-কষ্ট কিছুটা হলেও কমাবে বলে আমরা আশা করি। শান্তি ও আনন্দের এই ঈদ শক্তি ও সাহস যোগাক সেটাও আমাদের চাওয়া। সবাইকে ঈদ মোবারক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

পরবর্তী

রাঙামাটির আশ্রয়কেন্দ্রের চাঁদরাত

পরবর্তী

রাঙামাটির আশ্রয়কেন্দ্রের চাঁদরাত

ঈদ

পুরান ঢাকার 'চানরাত'

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT