সম্প্রতি মুম্বাইয়ের গোরেগাঁওয়ে অবস্থিত ওবেরয় এক্সকুইসাইট অ্যাপার্টমেন্টের দুটি প্রিমিয়াম ফ্ল্যাট বিক্রি করেছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।
২০১২ সালে তিনি এই দুটি ফ্ল্যাট ৮.১২ কোটি টাকায় কিনেছিলেন। ২০২৫ সালে ১২ কোটি টাকায় বিক্রি করেছেন। অর্থাৎ, ১৩ বছরে মুনাফা ৪৭% হয়েছে।
দুটি ফ্ল্যাট ৬ কোটি করে বিক্রি করা হয়েছে। যার নতুন মালিক হলেন আশা ঈশ্বর শুক্লা এবং মমতা সুরজদেব শুক্লা। চুক্তিটি নিবন্ধনের জন্য প্রায় ৩০.৩ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি এবং অন্যান্য চার্জ দেওয়া হয়েছে।
এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসে তিনি মুম্বাইয়ের আন্ধেরি অঞ্চলে ‘দ্য আটলান্টিস’-এ তার ডুপ্লেক্স ফ্ল্যাটটি ৮৩ কোটি টাকায় বিক্রি করেছিলেন। অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের রিয়েল এস্টেটের প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে।
সম্প্রতি অভিষেক বোরিভালির ওবেরয় স্কাই সিটিতে ১৫.৪২ কোটি টাকায় ছয়টি ফ্ল্যাট কিনেছেন। অন্যদিকে দুজনে যৌথভাবে মুলুন্দ পশ্চিমের ওবেরয় এটারনিয়ায় ১০টি ফ্ল্যাটে প্রায় ২৪.৯৪ কোটি টাকা ব্যয় করেছেন। এই বছর বচ্চন পরিবার আলিবাগের ‘এ আলিবাগ’ প্রকল্পে ৯,৫৫৭ বর্গফুট জমি ৬.৫৯ কোটি টাকায় কিনেছিল।-ইন্ডিয়ান এক্সপ্রেস








