রাজনীতি

বেসরকারি স্বাস্থ্য খাতকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত করার আহ্বান আমীর খসরুর

আমীর খসরু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাস্থ্য খাতের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত করা উচিত।

শনিবার (৩০ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বর্তমান ‘রুলস রেগুলেশন’ বা বিধিনিষেধগুলো মূলত দুর্নীতিকে টিকিয়ে রাখার হাতিয়ার হয়ে উঠেছে।

তিনি বলেন, সরকারি নিয়ন্ত্রণে না রেখে জনগণকে আস্থায় নিয়ে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব শক্তিশালী সেলফ মনিটরিং বা স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

আমীর খসরুর মতে, সুশাসন প্রতিষ্ঠার জন্য নিয়ন্ত্রণ নয়, বরং জবাবদিহিমূলক ও স্বনির্ভর ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন।

তিনি আরও বলেন, যেখানে রাষ্ট্রের নিয়মই দুর্নীতির উৎস হয়ে দাঁড়ায়, সেখানে বিকল্প ব্যবস্থার কথা ভাবতেই হবে। বিশেষ করে এমন একটি খাত, যা জনগণের জীবন ও মৃত্যুর সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

বিষয়:বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…