চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিনুলকে অনুমোদন, নতুন বিসিবি সভাপতির অপেক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ন ৩০, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

দুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। আলোচনা হচ্ছিল সাবেক সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে দেয়া, আমিনুল ইসলাম বুলবুলকে প্রস্তাব দেয়া ও তার সম্মত হওয়া ঘিরে। এরমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলর হিসেবে আমিনুল ইসলামকে অনুমোদন দেয়া হয়েছে।

এনএসসি থেকে সাবেক অধিনায়ক আমিনুলকে মনোনয়ন দেয়ার মাধ্যমে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি পদের আরও কাছে পৌঁছালেন তিনি। শুক্রবার বিকেলে পরিচালকদের বোর্ড সভা। সভার মাধ্যমে আসতে পারে বিসিবির নতুন সভাপতির ঘোষণা।

আমিনুল কদিন থেকেই সংবাদমাধ্যমে বলেছেন, বিসিবিতে সময় দিতে আগ্রহী তিনি। এজন্য যেকোনো দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত আছেন। আপাতত সেটা সংক্ষিপ্ত সময়ের জন্য। দীর্ঘমেয়াদি কোন দায়িত্বে আপাতত যেতে চান না ৫৭ বর্ষী সাবেক ব্যাটার।

ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক হয়েছিলেন গত বছরের আগস্টে। পরে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। একবছর না হতেই তার উপর আস্থা হারিয়ে ফেলেছেন বিসিবি পরিচালকরা, জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের মনোনয়ন বাতিল করেছে। তাতে বোর্ড সভাপতি হওয়ার প্রধান শর্ত হারিয়েছেন ফারুক।

বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুকের মনোনয়ন বাতিল করার খবর জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফারুকের প্রতি ৮ পরিচালকের অনাস্থা ও বিপিএল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন কারণ হিসেবে দেখানো হয়েছে।

বিসিবির গঠনতন্ত্রে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী পরিচালকরা হলেন- নাজমুল আবেদীন ফাহিম, মাহবুবুল আনাম, কাজী ইনাম আহমেদ, ফাহিম সিনহা, সালাহউদ্দিন চৌধুরী, ইফতিখার রহমান, সাইফুর আলম স্বপন চৌধুরী এবং মঞ্জুর আলম। জাতীয় দলের অধিনায়ক আকরাম খান একমাত্র বোর্ড পরিচালক হিসেবে চিঠিতে স্বাক্ষর করেননি।

Reneta

পরিচালকরা ফারুকের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণ এবং গঠনতন্ত্রের সাংবিধানিক ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তারা বিসিবির ১৪-খ ধারার দিকে ইঙ্গিত করেছেন, যেখানে কোচ নিয়োগ বা বরখাস্ত করার সময় পরিচালনা পর্ষদের অনুমোদন প্রয়োজন।

পরিচালকরা জানিয়েছেন, অক্টোবরে পরিচালনা পর্ষদকে না জানিয়ে চন্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করেছিলেন ফারুক। এছাড়া ২০২৪-২৫ মৌসুমে বিপিএল ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী এবং চিটাগাং কিংসের অনুমোদনের সময় যথাযথ সতর্কতা অবলম্বন করেননি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমিনুলফারুকবিসিবিলিড স্পোর্টসহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

মার্চ ২৪, ২০২৬

মুক্তিযুদ্ধ জাদুঘর ও জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মার্চ ২৪, ২০২৬

নতুন নির্বাচকরা দায়িত্ব বুঝে নিচ্ছেন কবে, লক্ষ্য কী হাবিবুলদের

মার্চ ২৪, ২০২৬

চোট বিষয়ে যা জানালেন হামজা

মার্চ ২৪, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ১১ জুন

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT