চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট মর্যাদার রজতজয়ন্তী: সতীর্থদের নিয়ে ‘স্মৃতিচারণ’ আমন্ত্রণ আমিনুলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ন ২৫, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

২০০০ সালের ২৬ জুন টেস্ট স্বীকৃতি পায় বাংলাদেশ। সেবছর ১০ নভেম্বর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামে টিম টাইগার্স। মাইলফলকের ২৫ বছর পূর্তি ঘিরে চলছে বিসিবির নানা আয়োজন। ধারাবাহিকতায় প্রথম টেস্ট দলের সদস্যদের নিয়ে ‘স্মৃতিচারণ’ করতে চান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গত শনিবার থেকে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে হয়েছে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড টুর্নামেন্ট, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ধারাভাষ্য প্রতিযোগিতা, ‘হিট দ্য স্টাম্প’ চ্যালেঞ্জসহ নানান আয়োজন। সব আয়োজনই টেস্ট মর্যাদার রজতজয়ন্তী ঘিরে।

এসব আয়োজনের সঙ্গে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রজতজয়ন্তীর আনন্দ ভাগাভাগি করবেন বাংলাদেশের প্রথম টেস্ট দলের সদস্যরা। বুধবার ধানমন্ডির রিয়া গোপ স্পোর্টস কমপ্লেক্সে এ উপলক্ষে বিসিবির চলমান আয়োজনের ঢাকাপর্বের উদ্বোধনীতে জানান বিসিবি প্রধান।

নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াডে ছিলেন টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বর্তমানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, আকরাম খান, এনামুল হক, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন, আল শাহরিয়ার রোকন, জাভেদ ওমর বেলিম, ফাহিম মুনতাসির, মেহবার হোসেন অপি, শাহরিয়ার হোসেন বিদ্যৎ, বিকাশ রঞ্জন দাস রানা, রাজিন সালেহ, মঞ্জুরুল ইসলাম।

প্রথম টেস্ট খেলা দলের সদস্য হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন আমিনুল। সতীর্থদের নিয়ে ২৫ বছরের মাইলফলকে স্মৃতিচারণ করতে চান। বলেছেন, ‘আমাদের আগের ক্রিকেটার যারা ছিলেন, ফারুক ভাই, আতাহার ভাই ছিলেন, নান্নু ভাই ছিলেন- অনেক ক্রিকেটার ছিল যারা টেস্ট খেলার সুযোগ পায়নি। আমরা সেসময় নিজেদের ভাগ্যবান মনে করতাম যে, প্রথম টেস্টে খেলতে পেরেছিলাম।’

‘যেহেতু আমরা ভাগ্যবান ছিলাম, প্রথম টেস্টটা খেলেছিলাম। সেই স্কোয়াডে যারা অ্যাভেইলেবল, সবাইকে কাল আমাদের ক্রিকেট বোর্ডে দাওয়াত দিয়েছি। মূলত আমাদের আগের সেই ২৫ বছর আগের স্মৃতিতে ফিরে যাওয়া, আমাদের সেই ক্রিকেটের বন্ধুত্ব, যেন অটুট থাকে এবং তাদের সম্মাননা জানানো।’

Jui  Banner Campaign
ট্যাগ: আমিনুলটেস্ট মর্যাদাবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে বিএনপির ওয়ার্ড কার্যালয় পুড়ে ছাই

ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাফীর নায়কবিহীন সিনেমার পোস্টারে চার নায়িকা, ঈদে মুক্তি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

পুলিশকে ‘অরাজনৈতিক’ রাখার কথা বললেই কি সম্ভব?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

দলগত পারফরম্যান্সে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা দিবসে ইনসাফ-আজাদিসহ নানা শব্দ নিয়ে যত আলোচনা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT