চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারত বা কানাডার একটিকে বাছাই করতে হলে আমেরিকা ভারতকেই বেছে নিবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

জাস্টিন ট্রুডোর তোলা অভিযোগ ভারতের চেয়ে কানাডার জন্য ‘বৃহত্তর বিপদ’ ডেকে এনেছে উল্লেখ করে পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন বলেছেন, যুক্তরাষ্ট্রকে যদি অটোয়া এবং নয়াদিল্লির মধ্যে যে কোন একটিকে বেছে নিতে হয়, তাহলে তারা অবশ্যই ভারতকেই বেছে নেবে। কারণ এই দুই দেশের মধ্যকার সম্পর্কটি ‘খুব গুরুত্বপূর্ণ’।

এনডিটিভি জানিয়েছে, মাইকেল রুবিন বলেছেন, ভারত কানাডার চেয়ে কৌশলগতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কানাডার ভারতের সাথে লড়াই করা অনেকটা একটি পিঁপড়ার হাতির বিরুদ্ধে লড়াই করার মতো।

রুবিন বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে বেশিদিন স্থায়ী হবেন না এবং তিনি চলে যাওয়ার পরে যুক্তরাষ্ট্র কানাডার সাথে সম্পর্ক পুনর্নির্মাণ করতে পারবে।

তিনি বলেন, আমার মনে হয় প্রধানমন্ত্রী ট্রুডো বিরাট ভুল করেছেন। তিনি ভারত সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সমর্থন করার মতো প্রমাণ তার কাছে নেই। সেখানে হয়তো কিছু হয়েছে তবে সেক্ষেত্রে তাকে ব্যাখ্যা করতে হবে কেন?

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র দুই বন্ধুর মধ্যে একটিকে বেছে নেওয়ার পরিস্থিতেতে পড়তে চায় না। কিন্তু যদি আমাদের দুই বন্ধুর মধ্যে একটিকে বেছে নিতে হয় তাহলে আমরা এই বিষয়ে ভারতকেই বেছে নেব। কারণ নিজ্জার একজন সন্ত্রাসী ছিলেন এবং ভারত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে গত জুন মাসে হত্যা করা হয়েছিল খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে। কানাডা দাবি করছে, এই হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্ট ‘র’ এর জড়িত থাকার প্রমাণ তাদের হাতে এসেছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেছিলেন, খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় ভারতের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে তার কাছে। এই অভিযোগের ভিত্তিতে নিজ্জারের হত্যার ঘটনাটি ব্রিটেন, আমেরিকার মতো জি-৭ গোষ্ঠীভুক্ত ঘনিষ্ঠ দেশগুলোকে জানিয়েছে কানাডা।

Reneta

এরপর কানাডায় নিযুক্ত ভারতের এক কূটনীতিককেও বহিষ্কার করে কানাডা সরকার। যার পরিপ্রেক্ষিতে কানাডার এক কূটনীতিককেও দেশ ছাড়তে বলে ভারত। যদিও ভারত এই ধরণের অভিযোগকে ‘অযৌক্তিক এবং প্রণোদিত’ বলে আখ্যায়িত করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাপেন্টাগনভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ, কুয়েতে আশ্রয়কেন্দ্রে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী

জুলাই ১৮, ২০২৬

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT