চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জামায়াত আমীরের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ন ১০, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, ঢাকা
A A

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব মহলের প্রতি আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিবৃতিতে তিনি বলেন: গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিপাতে দেশের উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলজুড়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, শরীয়তপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, সিলেট, খুলনা, পটুয়াখালী, বরগুনা ও ময়মনসিংহ জেলার বহুমানুষ চরম দুর্ভোগে পড়েছেন। নৌকা না থাকায় গ্রামের অসংখ্য পরিবার গৃহবন্দি হয়ে পড়েছে। শিশু, নারী, বৃদ্ধসহ সব বয়সের মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছেন। বসতঘর, রাস্তাঘাট ও কৃষিজমি প্লাবিত হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অনেক স্থানে বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন: পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাঁস-মুরগি ও গবাদিপশুর প্রাণরক্ষাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদ-নদীর ভাঙনও বেড়েই চলেছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমি মহান আল্লাহর দরবারে রহমত ও সহায়তা কামনা করছি।

আমীরে জামায়াত বলেন: এই দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্রীয় উদ্যোগই সবচেয়ে জরুরি। অবিলম্বে বন্যাকবলিতদের উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি। পাশাপাশি জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল ও কর্মী ভাইদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

তিনি সমাজের সকল সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের প্রতি আহবান জানিয়ে বলেন: এই মানবিক বিপর্যয়ে সকলে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং দেশবাসীকে এই দুর্যোগ থেকে মুক্ত করুন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারখুলনাচট্টগ্রামনোয়াখালীপটুয়াখালীফেনীবন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহবান আমীরে জামায়াতবরগুনাবান্দরবানময়মনসিংহরাঙামাটিশরীয়তপুরসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদের দিন কেমন থাকবে সারাদেশের আবহাওয়া?

মার্চ ২০, ২০২৬

ইউরোপের চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় হামলা-অগ্নিসংযোগ

মার্চ ২০, ২০২৬
মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

পলিথিনে মোড়ানো নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

মার্চ ২০, ২০২৬

ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো

মার্চ ২০, ২০২৬

টানা দুই জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT