চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনিসিমোভার শোধ, পাঁচ বছর পর সেমিতে ওসাকা

ইউএস ওপেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ন ০৪, সেপ্টেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
উইম্বলডন রানির বিপক্ষে জয় তুলে আমান্ডা

উইম্বলডন রানির বিপক্ষে জয় তুলে আমান্ডা

২০২৫ উইম্বলডন ফাইনালে রেকর্ড গড়ে ইগা সুয়াটেক জিতেছিলেন আমান্ডা আনিসিমোভার বিপক্ষে। আমান্ডাকে হারিয়েছিলেন ৬-০, ৬-০ একতরফা সেটে। ৫৩ দিন পর আমান্ডা ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে পোলিশ তারকা সুয়াটেককে হারালেন ৬-৪,৬-৩ সেটে। সেমিতে তার প্রতিপক্ষ পাঁচবছর পর ইউএস ওপেনে সেমিতে আসা জাপানি তারকা নাওমি ওসাকা।

টেনিস এককে বিশ্বর‍্যাঙ্কিয়ে আটে থাকা যুক্তরাষ্ট্রের তারকা আমান্ডা উইম্বলডন ফাইনালের স্মৃতি ভুলতে পারেননি। অকপটে স্বীকার করেছেন ম্যাচটির ভিডিও তিনি বারবার দেখেছেন।

আমান্ডা বলেছেন, ‘আমি সেগুলো বারবার দেখেছি। খুব দুঃক্ষজনকও বটে। যখনই বাজে অনুভূতি হয়েছে তখনই এড়িয়ে গিয়েছি। এরপর নিজের ভালো ম্যাচের ভিডিও দেখেছি চাপ কমাতে।’

উইম্বলডনের ফাইনালে হার নিয়ে আনিসিমোভা বলেছেন, ‘সেই ম্যাচের স্মৃতি আমাকে মানসিকভাবে শক্তিশালি করেছে। ওই টুর্নামেন্টজুড়ে যা শিখেছি তা থেকেই নিজেকে সান্ত্বনা দিয়েছি। প্রতি ম্যাচে নিজেকে বলেছি, ভয় নিয়ে নামা যাবে না। কোয়ার্টারে কোন ভয় কাজ করেনি।’

ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার ওসাকার মুখোমুখি হবেন কখনও গ্র্যান্ড স্লাম জিততে না পারা আনিসিমোভা। পাঁচ বছরে এই প্রথম ইউএস ওপেনে সেমিফাইনালে এলেন ওসাকা। কোয়ার্টারে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভাকে হারিয়েছেন দুবারের গ্রান্ড স্লামজয়ী জাপানিজ তারকা।

Jui  Banner Campaign
ট্যাগ: আমান্ডা আনিসিমোভাইউএস ওপেনইগা সুয়াটেকনাওমি ওসাকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT