বিনোদন

আলিয়ার ‘আলফা’য় থাকবে ‘কবির’-এর ক্যামিও!

দুই অভিনেতার ছবি, এক নারী ও এক পুরুষ, বিভিন্ন পোশাকে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষের ছবি, নারীর পোশাক ঐতিহ্যবাহী এবং পুরুষের পোশাক আধুনিক।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবার আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃতিক রোশন। ‘আলফা’ সিনেমায় ‘কবীর’ চরিত্রে দেখা মিলবে হৃতিকের।

২০১৯ সালে ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এ এজেন্ট কবীরের চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা হৃতিক রোশন। এবার যশ রাজ স্পাই ইউনিভার্সের আসন্ন সিনেমা ‘আলফা’য় দেখা যাবে ‘কবির’-এর ক্যামিও।

এবার ‘আলফা’ সিনেমায় আলিয়া ভাট এবং শর্বরী ভায়াঘের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃতিক। আলিয়া এবং শর্বরী গোয়েন্দা এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন এই সিনেমায়। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে ববি দেওল এবং অনিল কাপুরকেও।

জানা গেছে, ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য কিছুদিনের মধ্যেই শুটিং শুরু করবেন হৃতিক। তিনি বর্তমানে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমাটি নিয়ে ভীষণ ব্যস্ত। এই সিনেমায় হৃতিকের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। খলনায়কের চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর।

শিব রাওয়েল পরিচালিত ‘আলফা’ সিনেমাটির বেশিরভাগ শুটিং হবে কাশ্মীরে, বাকিটা মুম্বাইয়ে। ১০ দিন ধরে কাশ্মীরে শুটিং হবে বলে জানা গিয়েছে।

বিষয়:আলফা আলিয়া ওয়ার টু কিয়ারা হৃতিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…