চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পত্তির তালিকায় যা যা আছে আল্লু অর্জুনের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ন ০৮, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

৪১ এ পা রাখলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম বড় সুপারস্টার আল্লু অর্জুন। তাকে এখন শুধু আর সর্বভারতীয় তারকা বললে ভুল হবে, বিশ্বজুড়ে অগণিত ভক্ত-অনুরাগী তার।

মাত্র তিন বছর বয়সে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আল্লু অর্জুন। এরপর ২০০১ সালে ‘গঙ্গোত্রি’ সিনেমা দিয়ে কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হয় তার। যার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তবে শুধুমাত্র ফিল্মে জনপ্রিয়তার দিক থেকেই নয়, সম্পত্তির পরিমাণের দিক থেকেও বেশ সমৃদ্ধ এই অভিনেতা।

বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গেছে, আল্লু অর্জুনের নেট সম্পত্তির অর্থমূল্য ৪৭ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪০৪ কোটি টাকার বেশি! শুধু তাই নয়, দক্ষিণে তিনি অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। তবে এতেই সীমাবদ্ধ নয়, সম্পত্তির তালিকায় আরও কী কী আছে আল্লু অর্জুনের, তার জন্মদিনে এক নজরে দেখে নেওয়া যাক!

ভ্যানিটি ভ্যান
কালো রং ভালোবাসেন আল্লু অর্জুন। তার ভ্যানিটি ভ্যানের রং-ও কালো। পুরো ভ্যান কালো রঙের এবং সেখানে তার নামের প্রথম দুই বর্ণ (এএ) আছে। ভ্যানিটি ভ্যানের ছবিও তিনি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। খবরে প্রকাশ, এই ভ্যানিটি ভ্যানের দাম সাত কোটি রুপির বেশি!

গাড়ি
আল্লু অর্জুন গাড়ি পছন্দ করেন। রয়েছে দামি গাড়ির সংগ্রহ। তিনি হামার এইচ টুর মালিক, যার দাম ৭৫ লাখ রুপি। আল্লুর রয়েছে একটি রেঞ্জ রোভার ভোগ ব্র্যান্ডের গাড়ি, যার দাম প্রায় আড়াই কোটি রুপি। এ ছাড়া আল্লুর রয়েছে মার্সিডিস ২০০ সিডিআই, যার দাম ৩১ লাখ রুপি।

দক্ষিণ ভারতীয় সিনেমায় আল্লু অর্জুন এখন অপরিহার্য নাম। এ আইকন স্টার নিজের রাজ্য, দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোচিত। ২০২১ সালে মুক্তি প্রাপ্ত তার অভিনীত ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমা কাঁপন ধরিয়েছিল খোদ বলিউডেও। বিশ্বজুড়ে বক্স অফিসে সিনেমাটি ৩৫০ কোটি রুপি সংগ্রহের মাইলফলক স্পর্শ করেছিল। যার পর থেকেই সিনেমার দ্বিতীয় পর্ব ‘পুষ্পা-দ্য রুল’ সিনেমার অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা। সদ্য প্রকাশ্যে আসা যার টিজারে এখন হইচই পরে গিয়েছে নেট দুনিয়ায়।

হায়দরাবাদের বাংলো
হায়দরাবাদে এই দক্ষিণী সুপারস্টারের একটি বিলাসবহুল বাংলো রয়েছে, যা ভ্যানিটি ভ্যানের একেবারে বিপরীত। মানে তার বাড়ির রং পুরো সাদা। আছে সুইমিং পুল, জিম, হোম থিয়েটার আর বাচ্চাদের জন্য খেলার মাঠ। খবরে প্রকাশ, এই বাড়ির দাম ১০০ কোটি রুপি।

সূত্র: পিঙ্কভিলা

Jui  Banner Campaign
ট্যাগ: আল্লু অর্জুনতামিলতেলেগুপুষ্পাপুষ্পা টুসম্পত্তিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নারী উইং প্রধানের নেতৃত্বে ‘অভিযোগ কমিটি’ গঠন করছে বিসিবি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা সভাপতি ইনফান্তিনোর নাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভারতের বিপক্ষে ফাইনাল কঠিন হবে: বাটলার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT