চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জওয়ান’ নির্মাতার ছবিতে আল্লু অর্জুন, কবে শুরু হচ্ছে শুটিং?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

‘জওয়ান’ এর সাফল্যের পর এবার পরবর্তী প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন দক্ষিণী জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ইতোপূর্বেই শোনা গিয়েছিল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে নিয়ে তার আসন্ন সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন এই পরিচালক। যা নিজেও স্বীকার করেন পরিচালক। এবার শোনা যাচ্ছে, আসছে বছরের অক্টোবর থেকেই আসন্ন ছবিটি নিয়ে শুটিং ফ্লোরে আসবেন আল্লু-অ্যাটলি জুটি।

আসন্ন প্রজেক্টির প্রসঙ্গে নির্মাতার ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই প্রজেক্টটি নিয়ে ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের সাথে আলোচনা অগ্রসর হয়েছে। শুধু তাই নয় অভিনেতার সিডিউল মিলিয়ে তারা আসছে অক্টোবরে শুটিং ফ্লোরে নামতে চাইছেন। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত ঘোষণার।

এর আগে এক সাক্ষাৎকারে অ্যাটলি নিজের পরবর্তী প্রজেক্ট সম্পর্কে জানিয়েছিলেন যে, ঈশ্বরের অশেষ কৃপায় সব ঠিক মত আগাচ্ছে। আল্লু অর্জুনের সঙ্গে প্রজেক্টের প্রসঙ্গে কথা হয়েছে এবং তিনি সম্মতি জানিয়েছেন।

ছবির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গেও অ্যাটলি জানান যে, এবার তিনি আরও বেশি দর্শকের জন্য ছবি বানাতে চান। ‘জওয়ান’ ভারতের বাহিরে যত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার চেয়েও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান তার পরবর্তী সিনেমা। তবে নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে শুধু আল্লু অর্জুনের সঙ্গে নয় সালমান খান ও হৃতিক রোশনের সঙ্গেও কথা বলেছিলেন অ্যাটলি।

সূত্র: পিঙ্কভিলা 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলিআল্লু অর্জুনজওয়ানদক্ষিণ ভারতবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT