আন্তর্জাতিক

লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট ভারতের ২৪টি দল

শীর্ষ নেতারা বেঙ্গালুরুতে একটি বৈঠকে বসতে যাচ্ছেন

নেতারা লোকসভা নির্বাচনের জন্য একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতারা লোকসভা নির্বাচনের জন্য একসঙ্গে হাঁটছেন, রাজনৈতিক সমাবেশের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতে আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪-কে ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বিরোধী দলের নেতা-কর্মীরা। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা তৈরি করতে ২৪ বিরোধী দলের শীর্ষ নেতারা বেঙ্গালুরুতে একটি বৈঠকে বসতে যাচ্ছেন।

সোমবার ১৭ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে এই বৈঠকের সম্ভব্য আলোচনার বিষয়বস্তুও তুলে ধরেছে।

বৈঠকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোটের আলোচ্য বিষয় ও কোন কোন ইস্যুতে তারা সকলে একমত তা নিয়ে আলোচনা হবে। এছাড়া অভিন্ন ন্যূনতম কর্মসূচি তুলে ধরার জন্য সাব কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

আজকের বৈঠকে যদি বিরোধী জোট চূড়ান্ত হয়, তবে সেই জোটের নাম কী হবে, তাও নির্ধারণ হতে পারে। ২০২৪ সালের নির্বাচনে প্রচার কেমন হবে, তার পরিকল্পনা থেকে শুরু করে আসন ভাগাভাগিসহ যাবতীয় বিষয়ে আলোচনা করা হবে এই বৈঠকে।

বেশ কিছু দিন আলোচনার পর গতকাল আম আদমি পার্টি ঘোষণা করে, তারাও আজকের এই বৈঠকে অংশ নিতে যাচ্ছে।

লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে অনেকদিন ধরেই বিরোধী জোট গড়ার পরিকল্পনা করা হচ্ছিল। এর আগে গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতীশ কুমারের নেতৃত্বে জোট নিয়ে আলোচনায় বসে বিরোধী দলগুলো। সেই বৈঠকে মোট ১৫টি বিরোধী দল যোগ দিয়েছিল। দু’ঘণ্টা আলোচনা হলেও, বিরোধী জোট চূড়ান্ত হয়নি। সেই কারণেই আজকের এই বৈঠক।

বিষয়:ভারতের লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…