চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট ভারতের ২৪টি দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ন ১৭, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতে আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪-কে ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বিরোধী দলের নেতা-কর্মীরা। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা তৈরি করতে ২৪ বিরোধী দলের শীর্ষ নেতারা বেঙ্গালুরুতে একটি বৈঠকে বসতে যাচ্ছেন।

সোমবার ১৭ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে এই বৈঠকের সম্ভব্য আলোচনার বিষয়বস্তুও তুলে ধরেছে।

বৈঠকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোটের আলোচ্য বিষয় ও কোন কোন ইস্যুতে তারা সকলে একমত তা নিয়ে আলোচনা হবে। এছাড়া অভিন্ন ন্যূনতম কর্মসূচি তুলে ধরার জন্য সাব কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

আজকের বৈঠকে যদি বিরোধী জোট চূড়ান্ত হয়, তবে সেই জোটের নাম কী হবে, তাও নির্ধারণ হতে পারে। ২০২৪ সালের নির্বাচনে প্রচার কেমন হবে, তার পরিকল্পনা থেকে শুরু করে আসন ভাগাভাগিসহ যাবতীয় বিষয়ে আলোচনা করা হবে এই বৈঠকে।

বেশ কিছু দিন আলোচনার পর গতকাল আম আদমি পার্টি ঘোষণা করে, তারাও আজকের এই বৈঠকে অংশ নিতে যাচ্ছে।

লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে অনেকদিন ধরেই বিরোধী জোট গড়ার পরিকল্পনা করা হচ্ছিল। এর আগে গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতীশ কুমারের নেতৃত্বে জোট নিয়ে আলোচনায় বসে বিরোধী দলগুলো। সেই বৈঠকে মোট ১৫টি বিরোধী দল যোগ দিয়েছিল। দু’ঘণ্টা আলোচনা হলেও, বিরোধী জোট চূড়ান্ত হয়নি। সেই কারণেই আজকের এই বৈঠক।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতের লোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT