চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমিক বইয়ে পর্দার ‘অ্যালেন স্বপন’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

জনপ্রিয় বাংলা সিরিজের চরিত্র এল কমিকসের দুনিয়ায়! চরকির অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ –এর প্রধান চরিত্রকে এবার পাওয়া যাবে কমিকসের পাতায়!

চরিত্রটি নিয়ে অমর একুশে বইমেলায় এসেছে ‘ক্রনিকলস অফ অ্যালেন স্বপন’। কমিকসটি পাওয়া যাচ্ছে বইমেলার ৯৪৯-৯৫০ নম্বর স্টল ঢাকা কমিক্সে।

২০ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা কমিক্সের স্টলে মোড়ক উন্মোচন করা হয় কমিকস বইয়ের। এ সময় উপস্থিত ছিলেন অ্যালেন স্বপন চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খান, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি, ঢাকা কমিক্সের সম্পাদক ও প্রকাশক মেহেদী হক, চরকির বিজনেস লিড ফয়সাল রহমান।

সিরিজের অবলম্বনে হলেও ‘ক্রনিকলস অফ অ্যালেন স্বপন’ কমিকসে রয়েছে ৫টি ভিন্ন ও মৌলিক গল্প। যার মধ্যে ‘স্কন্ধকাটা’ গল্পটি লিখেছেন জাহিদুল হক অপু। শেখ কোরাশানী লিখেছেন ‘ডোম’, ‘মানসাঙ্ক’ ও ‘ফাঁদ’। আর এ দুজনে মিলে লিখেছেন ‘পেঁয়াজু’ গল্পটি। পাঁচ গল্পে ছবি এঁকেছেন মেহেদী হক (ডোম), কাজী মারুফ (স্কন্ধকাটা), জাবির মাহমুদ রাতিন (মানসাঙ্ক), আবদুল্লাহ আল যুনায়েদ (পেঁয়াজু) এবং মেহেরাব সিদ্দিকী সাবিত (ফাঁদ)।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি উচ্ছ্বসিত স্ক্রিনের একটি চরিত্রকে পাঠকদের সঙ্গে পরিচিত করতে পেরে। তিনি বলেন, ‘পাঠকদের জন্য কাজের আনন্দটা এবার অনুভব করছি। আশা করছি পর্দার প্রিয় চরিত্রটি পাঠকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠবে।’

ওটিটিতে অ্যালেন স্বপনের শুরুর যাত্রাও এক ইতিহাস। চরকি অরিজিনাল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ (২০২৩) ছিল দেশের প্রথম স্পিন অফ সিরিজ। এখানে অ্যালেন স্বপনকে পাওয়া যায় সম্পূর্ণরূপে। তার আসার আভাস পাওয়া যাচ্ছিল আরও আগে থেকেই। চরকি অরিজিনাল ‘সিন্ডিকেট’ (২০২২) সিরিজে প্রথমবারের মতো দেখা দেন তিনি। অল্প সময়ের উপস্থিতি হলেও চরিত্রটি আলাদা করে ধরা দেয় দর্শকদের কাছে। দর্শকদের সেই চাহিদা থেকেই নির্মিত হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সিরিজটির নির্মাতা শিহাব শাহীন; চরিত্রটির ভাবনাও তার।

Reneta

‘ক্রনিকলস অব অ্যালেন স্বপন’ কমিকসের প্রচ্ছদ করেছেন আসিফুর রহমান। সম্পাদনা করেছেন মেহেদী হক ও শেখ কোরাশানী। কমিকটি এম রেটেড অর্থাৎ প্রাপ্ত বয়স্ক পাঠকদের জন্য।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যালেন স্বপনএকুশে বইমেলাকমিক বইচরকিবইমেলালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

এই নির্বাচন দীর্ঘ লড়াই আর ত্যাগের ফসল, অবহেলার সুযোগ নেই: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডায়বেটিসে আক্রান্ত গর্ভবতী মায়েদের রোজা না রাখার পরামর্শ

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ক্যান্টনমেন্টে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টেইন ফাইলে ‘সালাম বোম্বে’ নির্মাতা মীরা নায়ারের নাম

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরা নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT