চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটে ত্রুটিপূর্ণ উড়োজাহাজ ব্যবহারের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ন ০৭, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের একটি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে একটি অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী, যান্ত্রিক ঝুঁকি থাকা সত্ত্বেও গত ২৫ ডিসেম্বর ভিভিআইপি ফ্লাইটে এই উড়োজাহাজেই তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহন করা হয়েছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মো. মনসুরুল আলমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি তদন্ত কমিটি এ প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির সদস্য সচিব ছিলেন ব্যবস্থাপক (ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন এবং সদস্য হিসেবে ছিলেন উপমহাব্যবস্থাপক, প্রশিক্ষণ (এয়ারক্রাফট/অ্যারো) মো. জুবিয়ারুল ইসলাম। তদন্তে বলা হয়েছে, গত বছরের ৯ ও ১৭ ডিসেম্বর উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়ম ঘটে।

বিশেষ করে ১০ ডিসেম্বরের রক্ষণাবেক্ষণ কাজ মাত্র আড়াই ঘণ্টার মধ্যে শেষ করা হয়, যা বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের জন্য নির্ধারিত সময়ের তুলনায় অস্বাভাবিকভাবে কম। এছাড়া উড়োজাহাজটির ত্রুটি নির্ণয় বা কার্যকারিতা পরীক্ষার কোনো সঠিক নথি তদন্ত কমিটির কাছে পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১৫ দিনের ব্যবধানে একই যান্ত্রিক ত্রুটি তিনবার দেখা দিলেও তা যথাযথ গুরুত্ব পায়নি।

গত ২১ ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী বিজি-২০২ ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজটির ভিএফএসজি আবারও বিকল হয়ে যায়। তদন্ত কমিটির মতে, এই ধরনের ত্রুটির কারণে উড়োজাহাজে বড় ধরনের অগ্নিকাণ্ড বা গিয়ারবক্সের মারাত্মক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারত। তদন্তে আরও বলা হয়েছে, প্রকৌশল বিভাগের এমন উদাসীনতার পরেও ত্রুটিপূর্ণ উড়োজাহাজটি ভিভিআইপি ফ্লাইটে ব্যবহার করা হয়, যা নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

রক্ষণাবেক্ষণ ও মেরামতের অনিয়মের ফলে প্রায় ২৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বারবার যন্ত্রাংশ প্রতিস্থাপন, এক বিমান থেকে যন্ত্রাংশ খুলে অন্যটিতে বসানো এবং জরুরি ভিত্তিতে যন্ত্রাংশ পরিবহনের পেছনে এই বিপুল অর্থ ব্যয় হয়েছে। তদন্ত কমিটি বিষয়টিকে বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে এবং ক্ষতির দায় নির্ধারণের সুপারিশ করেছে।

এই ঘটনায় বিমানের দুই প্রকৌশলী হীরালাল ও মো. সাইফুজ্জামান খানের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করা হয়েছে। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। কমিটির ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে কম ফুয়েল প্রেসারের সতর্কবার্তা পাওয়ার পরও যথাযথ যাচাই ছাড়া তারা উড্ডয়নের অনুমতি দিয়েছিলেন, যা যাত্রীদের জানমালের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানত্রুটিপূর্ণ উড়োজাহাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটে ত্রুটিপূর্ণ উড়োজাহাজ ব্যবহারের অভিযোগ

মার্চ ৭, ২০২৬

সংকটের দ্বারপ্রান্তে বিশ্ব জ্বালানি! কাতারের অশনি সংকেত

মার্চ ৭, ২০২৬

শেষ মিনিটের গোলে জয়, এমনটাই চেয়েছিলেন রিয়াল কোচ

মার্চ ৭, ২০২৬

ট্রাম্প-এপস্টিন ইস্যু: কিশোরী নিপীড়নের নতুন অভিযোগ প্রকাশ্যে

মার্চ ৭, ২০২৬

হয়ে গেলো স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ইফতার

মার্চ ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT