চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি কর্মকর্তার বিরুদ্ধে বাস কাউন্টার ভাংচুরের অভিযোগ

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৬:৪৬ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
শিক্ষা
A A
একজন ব্যক্তি কালো চশমা পরা, নীল পোশাক পরিহিত, বাইরের পরিবেশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরান ঢাকার সদরঘাট বাস স্ট্যান্ডে সাভার পরিবহনের কাউন্টারে ভাংচুরের অভিযোগে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক কর্মকর্তার বিরুদ্ধে। ওই কর্মকর্তার নাম আব্দুল মালেক। তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী রেজিস্ট্রার।

আজ শনিবার ২ সেপ্টেম্বর দুপুরের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত পরিবহনটির বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মালেকের একটি বাসের নামে আগের দিন পুলিশ সার্জেন্ট মামলা দেন। সেই বিষয়ে তারা মিটিং ডেকেছিল। মামলার জন্য রেগে এসে মিটিংয়ের সময় বাসের মালিক আব্দুল মালেক কাউন্টারের চেয়ারে লাথি দিতে শুরু করে। একসময় তিনি কাউন্টারের চেয়ারগুলো রাস্তায় ফেলে দেয় এবং পরবর্তীতে কাউন্টারের লোকজনদের দিকে তেড়ে আসে। মিটিংয়ে উপস্থিত সকলে মিলে তখন আব্দুল মালেককে থামায়।

Banglabid

সাভার পরিবহনের সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আব্দুল মালেক আমাদের পরিবহন ব্যবসার সঙ্গে আছেন। আগেরদিন রাস্তায় তার গাড়িতে পাঁচ হাজার টাকার মামলা দেয়া হয়। ওনার গাড়িকে কেন মামলা দেয়া হয়েছে ওই জেদটা কাউন্টারে এসে দেখিয়েছেন।

অভিযুক্তের বিরুদ্ধে কাউন্টারের পক্ষ থেকে থানায় অভিযোগ ও মামলার প্রক্রিয়া শুরু করার কথা থাকলেও পরবর্তীতে সুপারভাইজার জানান, বাসের এমডি, পরিচালক এবং অভিযুক্তকে বসার জন্য বলা হয়েছে। বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে নেয়া হবে।

জানা যায়, আব্দুল মালেকের বাবার নামে দুইটি বাস (সাভার পরিবহন) রয়েছে এই স্ট্যান্ডে। তিনি বিশ্ববিদ্যালয়ে চাকরির পাশাপাশি এই বাস ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

Reneta

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভাংচুরের ঘটনা অস্বীকার করে আব্দুল মালেক বলেন, ভাংচুরের কোন ঘটনা ঘটে নাই। আমাদের গাড়ির ওপর মামলা দেয়া হয়েছে, কিন্তু তারা (ফুটপাতে বসা কাউন্টারের লোকজন) জোর করে বাসের ড্রাইভারের কাছ থেকে টাকা রেখে দিয়েছে। যেহেতু মামলা দেওয়া হয়েছে, তখন তো আর টাকা রাখতে পারে না। পরে আমি এটাই জানতে গিয়েছিলাম সেখানে। তবে ভাংচুরের কোন ঘটনা ঘটেনি সেখানে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ মোস্তফা কামাল বলেন, আজকের ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিবাসবাস কাউন্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

ভিডিও কলে টেস্ট জয়ী শান্তদের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT