চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দু নেতার কাছ থেকে স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদা দাবির অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ন ২৭, সেপ্টেম্বর ২০২৪
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর সোনাইমুড়ী দেবালয়ের সাংগঠনিক সম্পাদক পার্থ সাহাকে ধরে নিয়ে মারধর ও দুর্গাপূজা উপলক্ষে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সোনাইমুড়ী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রুবেল ভূঁইয়ার বিরুদ্ধে।

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সোনাইমুড়ী চৌমুহনী আঞ্চলিক সড়ক আয়েশা পেট্রোল পাম্প সংলগ্ন হারুন এন্টারপ্রাইজ এ ঘটনা ঘটে।

পার্থ সাহা জানান, বাইপাস সিঙ্গার শো-রুমের বিপরীত পাশে আমার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলাম। এসময় রায়হান ভূইয়াসহ চারজন যুবক সিএনজি থেকে নেমে কিছু বুঝে ওঠার আগেই আমার কলার ধরে টানা-হেঁচড়া শুরু করেন। আমি বারবার বলতে থাকি ভাই আমার অপরাধ কী? এরকম করছেন কেন? তিনি আমাকে বললেন, তোর সাথে হিসাব-নিকাশ আছে। পরে নিয়ে যাওয়া হয় আয়েশা পেট্রোল পাম্প সংলগ্ন ভানুয়াই ৪নং ওয়ার্ড জহির কমিশনারের বাড়ির সামনে হারুন এন্টারপ্রাইজে। সেখানে নিয়ে এলোপাতাড়ি চড়-থাপ্পর কিলঘুষি মারতে থাকে এবং সবুজ ও শিশির নামে একজনকে দিয়ে সেই ভিডিও করে রাখেন। এসময় রুবেল ভূঁইয়া বলেন, তোদের সামনে পূজা এক লক্ষ টাকা চাঁদা দিতে হবে, আগামীকাল সকালের মধ্যে চাঁদা না দিলে পূজা করতে পারবি না। তোকে সোনাইমুড়ী থাকতে দিবো না। পরে আমি সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসা নিয়েছি।

তিনি আরও বলেন, এ বিষয়টি বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, থানা বিএনপির সভাপতি আনোয়ার হক কামাল, হিন্দু নেতা কামাক্ষাকে জানিয়েছি এবং চাটখিল সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে অভিযোগ দিয়েছি এবং তারা আমাকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছেন। আমরা আতঙ্ক ও শঙ্কায় আছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমরাও এদেশের নাগরিক। আমাদেরও নিরাপদে বাঁচার অধিকার আছে।

হিন্দু নেতাকে মারধর করে চাঁদা চাওয়ার অভিযোগের বিষয়ে সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল ভূঁইয়া বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা রয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা।

সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার রাত ১১টায় আপনার বাড়িতে কেন গিয়েছিল জানতে চাইলে তিনি বলেন, তখন আমি বাড়িতে ছিলাম না।

Jui  Banner Campaign
ট্যাগ: চাঁদা দাবির অভিযোগনোয়াখালীর সোনাইমুড়ীস্বেচ্ছাসেবকদল নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT