চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের দেড় মাসের মাথায় স্ত্রীকে হত্যার অভিযোগ

মহিউদ্দিন মুরাদ মহিউদ্দিন মুরাদ
৫:০৫ অপরাহ্ণ ০২, মে ২০২৩
জনপদ, লক্ষ্মীপুর
A A
বিয়ের দেড় মাসের মাথায় নবদম্পতি বিবাহের অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে বিয়ের দেড় মাসের মাথায় খুরশিদা বেগম (১৮) নামের এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী ফজলুল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ২ মে সকালে হাসপাতালে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে খুরশিদার স্বামী ফজলুল হক। এর আগে সোমবার রাতে শরবতের সাথে বিষপ্রয়োগ করে হত্যার চেষ্টা করেন তিনি।

খুরশিদা বেগম জেলার কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জারিয়ার বাপের বাড়ি এলাকার জিয়াউর রহমানর মেয়ে। অভিযুক্ত স্বামী ফজলুল করিম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বটতলী এলাকার জালাল আহম্মদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

Banglabid

খুরশিদার স্বজনদের দাবি, ফজলুল করিম পারিবারিক বিরোধের জেরে শরবতের সাথে বিষ প্রয়োগ করে খুরশিদাকে হত্যার চেষ্টা করেন। পরে সদর হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার সকালে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন তিনি।

মৃতের ভাই মুশফিকুর রহিম বলেন, দেড় মাস আগে পারিবারিকভাবে ফজলুল করিমের সাথে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর জানতে পারি, আমার বোনের স্বামী মাদকাসক্ত। বিয়ের সময় যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা এবং স্বর্ণ দিতে হয়েছে। আরও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন তিনি। কিন্তু সেটা দেওয়ার মতো আমাদের সাধ্য ছিল না।

মুশফিকুর রহিম অভিযোগ করে বলেন, সোমবার রাতে আমার বোনের সাথে তার স্বামীর ঝগড়া হয়। ওই রাতে তিনি মাদকসেবন করে ঘরে এসে আমার বোনকে মারধর করেন। আমার বোন তাকে মাদকসেবনে বাধা দেওয়ায় তিনি বোনের ওপর ক্ষিপ্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে আমরা জানতে পারি, আমার বোন অসুস্থ হয়ে হাসপাতালে আছে। গিয়ে দেখি বোনের মৃত্যু হয়েছে।

Reneta

নিহতের ভাই, বোন এবং মা হত্যার দায়ে আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, বিষপানে খুরশিদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে তার স্বামী ফজলুল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়না তদন্ত রিপোর্ট পেলে আসামীর বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্ত্রীকে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিলেন পুতিন, মূলে রয়েছে যে ঘটনা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT