চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেডিকেল অফিসার ডাঃ হাসান তারেক’র বিরুদ্ধে অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৫
খুলনা, জনপদ
A A
ডাঃ হাসান তারেকের ছবি, পাসপোর্ট সাইজ, চোখে চশমা, হিজাব পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোড়েলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ হাসান তারেক’র বিরুদ্ধে অফিস স্টাফদের সাথে অসৌজন্যমুলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভূক্তভোগী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে আবেদন করেছেন।

১৫নং মোড়েলগঞ্জ ইউনিয়ন, মোড়েলগঞ্জের পরিবার কল্যাণ সহকারী শামীম আরার লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, তিনি পরিবার কল্যাণ সহকারী ১/খ ইউনিট ১৫নং মোড়েলগঞ্জ ইউনিয়নে গত ০১ জানুয়ারি/৯০ তারিখে যোগদান করে দায়িত্ব পালন করে আসছেন। গত ৮ জানুয়ারি তিনি অসুস্থ হয়ে ক্লিনিকে ভর্তি হন। ভর্তির পরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন তার কিডনিতে পাথর সহ জটিল রোগে আক্রান্ত হওয়ায় ৩ (তিন) দিনের ছুটির আবেদন করেন এবং অসুস্থতার ছবি অফিসারের ম্যাসেঞ্জারে পাঠান। এমনকি ভুক্তভোগীর স্বামী মোবাইল ফোনে স্ত্রীর অসুস্থতার কথা মোড়েলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ হাসান তারেকে জানান।

কিন্তু মোড়েলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ হাসান তারেক’র ফোন করে শামীম আরাকে তার সামনে উপস্থিত হতে বলেন। নির্দেশ পেয়ে শামীম আরা হাতের স্যালাইন খুলে ক্যানোলা পরা অবস্থায় তার ছোট বোনের সহযোগীতায় উপজেলা অফিসে অফিসারের সামনে উপস্থিত হন। উপস্থিত হওয়ার সাথে সাথে উক্ত ডাঃ হাসান তারেক’র শামীম আরার বোনকে রুম থেকে বের করে দেন।

এমনকি শামীম আরার স্বামী কেনো উক্ত ডাক্তারকে ফোন করেছে তার ব্যাখ্যা চান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দিয়ে বলেন তিনি (শামীম আরা) কিভাবে চাকুরী করেন তা দেখে নিবেন। এসময় তিনি অসুস্থ হয়ে পড়েন। আবেদনে উক্ত মোড়েলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ হাসান তারেক’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেন।

এ ব্যাপারে জানতে চাইলে শামীম আরা বলেন মোড়েলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ হাসান তারেক’র বিরুদ্ধে অভিযোগ করে তিনি আবারো হয়রানীর শিকার হচ্ছেন। অভিযোগের খবর পেয়ে উক্ত ডাক্তার বিভিন্নভাবে হয়রানী করছেন। মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানি করছেন। শামীম আরা মোড়েলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ হাসান তারেক’র দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযোগউপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়মেডিকেল অফিসার ডাঃ হাসান তারেকমোড়েলগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৪, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT