তথ্যপ্রযুক্তি

সারাদেশে বন্ধ হচ্ছে নিবন্ধনবিহীন সকল মোবাইল ফোন

বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনের ছবি, আধুনিক ডিজাইন ও বিভিন্ন রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন ব্র্যান্ডের আধুনিক স্মার্টফোনের ছবি, বিভিন্ন রঙ ও ডিজাইনে, প্রযুক্তি ও মোবাইল বাজারের বর্তমান ট্রেন্ডের প্রতিফলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিবন্ধনবিহীন সকল মোবাইল ফোন খুব তাড়াতাড়ি দেশের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গতকাল ২১ জানুয়ারি রোববার নিজেদের ওয়েব সাইটে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসি কর্তৃক জাতীয় পরিচিতি ও নিবন্ধিত সিম কার্ডের সাথে  ট্যাগিং করে প্রতিট মোবাইল ফোন নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারী সেবা গ্রহণ বা প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত বা আমদানিকৃত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করার মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা এবং ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ করার উদ্দেশ্যে এনইআইআর এর কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে চালু করার কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিশীঘ্রই অবৈধ মোবাইল ফোন নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে। এ প্রেক্ষিতে, সর্বসাধারণকে মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে বৈধতা যাচাইপূর্বক ক্রয়ের জন্য বিনীত অনুরোধ করা হল।

বিষয়:Mobile Phone মোবাইল মোবাইল ফোন সিম কার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…