কিশোরগঞ্জ শহরে বর্তমানে যে কয়টি পুকুর রয়েছে সেগুলোও আবর্জনা ও ময়লায় ভরাটের পথে। কিছু পুকুর মালিক নিজেরাই ভরাট করে বাসা-মার্কেট তৈরি করেছেন। আবার কিছু পুকুর পৌরসভার আবর্জনা ও ময়লায় ভরাট হচ্ছে। যে পুকুরগুলো এখনো রয়েছে সেগুলোর পানি বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। এতে নষ্ট হচ্ছে শহরের পরিবেশ ও জীববৈচিত্র্য। ফায়ার সার্ভিসের শঙ্কা, পুকুরগুলো ভরাটের কারণে শহরে বড় অগ্নিকা-ের ঘটনা ঘটলে পানি সংকটে আগুন নেভানোর কাজ ব্যাহত হতে পারে।






