চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্র পুনর্গঠনের কাজে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
৮:৩৪ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্র গণ আন্দোলনে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ৫ আগস্ট নতুনভাবে দেশ স্বাধীনতা লাভ করেছে। তাই রাষ্ট্র পুর্নগঠনের কাজে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনার পাদদেশে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্রাহ বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। তাই রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে পুনর্গঠন করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে চাই।

তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভুমিকা রাখা অত্যন্ত গুরুত্বপুর্ণ। আমরা আর বেনজির ও হারুন মার্কা পুলিশ দেখতে চাইনা, ছাত্র সমাজ চায় দেশপ্রেমিক ও সৎ পুলিশ। তাই পুলিশ প্রশাসনকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, পাহাড়ে বর্গা শিক্ষক দেয়া আর চলবে না, পাহাড়ের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিকায়ন ও দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে হবে। পাহাড়ের মানুষ যেন সমতলের মতো সকল প্রকার সুযোগ সুবিধা পায় সেজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রাফি, জেলা সমন্বয়ক আব্দুল আহাদ প্রমুখ। সমাবেশে সমন্বয়ক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: রাষ্ট্র পুনর্গঠনহাসনাত আব্দুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT