চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোরা ফাতেহির সাড়ায় মুগ্ধ ঢাকার আলিফ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
নোরা ফাতেহি ও আলিফের পারফরম্যান্সের ছবি, ঢাকায় অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহির নজরে পড়েছেন ঢাকার কোরিওগ্রাফার মোফাসসাল আলিফ। শুধু নজরে নয়, আলিফকে ভালোবাসাও দিয়েছেন এই বলিউড তারকা। এটি সম্ভব হয়েছে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের কল্যাণে। 

গত ১৬ জানুয়ারি নোরা ফাতেহি তার ইউটিউব চ্যানেলে মার্কিন সংগীত শিল্পী জ্যাসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ নামে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন। ওই গানটিতে নোরার ঢংয়ে একইভাবে রিলস বানিয়ে ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন আলিফ।

ট্যাগ করার পর সেটি নজরে আসে নোরার। সঙ্গে সঙ্গে তিনি পছন্দ করে ভালোবাসার ইমুজি দিয়ে আলিফের ভেরিফায়েড ইনস্টাগ্রামে মন্তব্য করেন।

Banglabid

নোরা ফাতেহির মতো বিখ্যাত তারকার এমন মন্তব্যে পুরোপুরি সারপ্রাইজড হয়েছেন আলিফ। উত্তরে তিনি লিখেছেন, থ্যাঙ্ক ইউ সো মাস মাই ডার্লিং!

পরে চ্যানেল আই অনলাইনকে আলিফ বলেন, যে কোনো কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। নোরা ফাতেহির মতো প্রিয় তারকার থেকে পেলে তো কথাই থাকে না। আমাদের দেশে এই বিষয়গুলো দেখা না গেলেও বলিউডের এত বড় তারকা হয়েও সে ভালোবাসা দিতে ভোলেননি।

তিনি বলেন, একটি রিয়্যালিটি শো-তে জ্যাসনের সঙ্গে মালাইকা এবং নোরা ঠিক এভাবে নেচেছিল। সেটা দেখে আমি ভালো লাগা থেকে রিলসটি করেছিলাম, কিন্তু নোরা ফাতেহি আমার পোস্টে এসে রিয়েক্ট করবে ভাবিনি। এতে আমি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি। নোরা ফাতেহি আমার পোস্টটি এড়িয়ে গেলেও পারতেন। কিন্তু তা না করে বড়মনের শিল্পীর পরিচয় দিয়েছে। বাংলাদেশের শিল্পীদের মধ্যে এই গুন নেই।

Reneta

তরুণ কোরিওগ্রাফার হিসেবে একটু একটু পরিচিতি অর্জন করছেন আলিফ। নৃত্যের বিভিন্ন শাখায় তার বিচরণ। দেশের বাইরে ইউরোপ-আমেরিকাতেও তিনি শো করেছেন। আধুনিক নাচ, ভারতীয় ক্ল্যাসিক্যাল, বাংলাদেশি লোকনৃত্য সব বিষয়ে তার সমান দক্ষতা রয়েছে।

‘বৃত্তের বাইরে নৃত্যধারা করার চেষ্টা করি’ উল্লেখ করে আলিফ বলেন, নাচের পাশাপাশি একটু ফান রাখার চেষ্টা করি। যেটা বাংলাদেশে চর্চা হয়না। দেশের বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে এসে এগুলো করি। পাশাপাশি বিভিন্ন কবিতার কথার সঙ্গে মিলিয়ে ডান্স করি। সবসময় যে সিরিয়াস কাজ করতে হবে তা নয়, লাইফে ফানেরও দরকার আছে।

সম্প্রতি ভাইরাল হওয়া ‘ছি ছি ননী’ গানটি ভাইরাল হয়। বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়ে মজা করে রিলস বানিয়েছিলেন আলিফ।

তিনি বলেন, এই রিলসটি ২৪ মিলিয়নের বেশি ভিউস হয়েছে ফেসবুক থেকে। উড়িষ্যার সাম্পালপুরি এই গানটি দেখে সেখান থেকেও প্রচুর মানুষ কমেন্ট করে। এটাও আমার কাছে ভালো লাগার বিষয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাচনৃত্যনোরা ফাতেহিবলিউডমোফাসসাল আলিফলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০৪ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পরবর্তী

‘এসএসসি ৯৮ ব্যাচ চাঁদপুর’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পরবর্তী
চাঁদপুরে এসএসসি ৯৮ ব্যাচের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এসএসসি ৯৮ ব্যাচ চাঁদপুর’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই অভ্যুত্থানের আহতরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই অভ্যুত্থানের আহতরা

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT