চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন, পরীক্ষা দিলেন আলিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চিটাগং কিংসের হয়ে দারুণ করছেন আলিস আল ইসলাম। এপর্যন্ত ৮ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। তবে রহস্য স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। বোলিং অ্যাকশনের পরীক্ষাও দিতে হল তাকে।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আলিস। সবকিছু ঠিক থাকলে আজ অথবা আগামীকাল পরীক্ষার ফলাফল জানা যাবে। বিসিবির আম্পায়ার্স কমিটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১৯ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ৩ ওভার বল করেছিলেন আলিস। কোনো উইকেট পাননি। সেদিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলেননি। গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলেছেন। সেদিনই জানা যায়, বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় তাকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা দিলেন ২৮ বর্ষী স্পিনার।

আলিসের প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন নিয়ে বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান বলেছিলেন, ‘আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রতিবেদন জমা হয়েছে। আম্পায়ারদের প্রতিবেদনের ভিত্তিতে ম্যাচ রেফারি সেটি জানিয়েছেন। আমরা বিসিবির সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দিয়েছি। সেখানেই পরবর্তী প্রক্রিয়া চলবে।’

বোলিং নিয়ে আগেও প্রশ্নবিদ্ধ হয়েছিলেন আলিস। ২০১৯ সালে বিপিএল অভিষেকের আসরে বোলিং অ্যাকশনের প্রশ্ন ওঠে তার। পরীক্ষা দেয়ার আগে চোট পেয়ে ৮ মাসের জন্য ছিটকে যান। পরে অ্যাকশন শুধরে ঘরোয়া ক্রিকেটে ফেরেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলিসচিটাগং কিংসবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT