চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলিয়ার মারধরে কুপোকাত ববি দেওল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০২৪
বিনোদন
A A
দুই অভিনেত্রী একত্রে ছবি, একজনের গ্ল্যামারাস লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

আদিত্য চোপড়ার হাত ধরেই স্পাই ইউনিভার্সে পা রাখছেন আলিয়া। ছবির নাম ‘আলফা’। এই ছবিতে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে দেখা যাবে আলিয়াকে।

জানা গেছে, সম্প্রতি শুটিং হয়েছে ববি ও আলিয়ার এক অ্যাকশন দৃশ্যের। এই দৃশ্যে নাকি আলিয়ার মার খেয়ে কুপোকাত হতে দেখা যাবে ববিকে। শুটিংয়ের ছবি যাতে ফাঁস না হয় সেই কারণেই একশো নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছিল।

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে মোশন পোস্টার প্রকাশ্যে এনে ‘আলফা’ সিনেমার নাম ঘোষণা করেছেন আলিয়া ভাট। নেপথ্যে অভিনেত্রীর কণ্ঠে শোনা গেছে, ‘গ্রিক অ্যালফাবেটের প্রথম অক্ষর আর আমাদের উদ্দেশ্য একই। ভালো করে দেখলে বুঝবেন, সব শহরেই একটা জঙ্গল রয়েছে, যেখানে আলফা রাজত্ব চলে। সবার আগে, সব থেকে প্রখর, সব থেকে বীর।’

এই ছবিতে হলিউডের ‘হার্ট অফ স্টোন’ সিনেমার মতোই অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে আলিয়াকে। স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাট কতটা বাজিমাত করতে পারেন, এবার সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।

এর আগে যশরাজের ব্যানারে স্পাই চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। অন্যদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। যশরাজের স্পাই ইউনিভার্স-এ সম্প্রতি যোগ দিয়েছেন কিয়ারা আদবানিও। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর-এর ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে তাকে স্পাই চরিত্রে।

সূত্র: নিউজ এইটিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলফাআলিয়াববি দেওল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT