বিনোদন

এক ফ্রেমে আলিয়া ও গাল গাদোত

আলিয়া ও গাল গাদোত সমুদ্রের পেছনে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আলিয়া ও গাল গাদোত সমুদ্রের পেছনে হাসিমুখে ছবি, যা বাংলাদেশের সংবাদ ও বিনোদন সংবাদে উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর শুটিং শেষ করেছেন আলিয়া ভাট। খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সাথে শেয়ার করেছেন গাল গাদোতের সঙ্গে তোলা কিছু ছবি।

হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর শুটিং-এর জন্য এতদিন ইউরোপে ছিলেন আলিয়া। শুটিং শেষ। এবার বাড়ি ফিরছেন তিনি। সামাজিক মাধ্যমে গাল গাদোতের সঙ্গে শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘হার্ট অফ স্টোন-এর কাছে হৃদয় পড়ে রইল। ধন্যবাদ গ্যাল গ্যাডট, আমার পরিচালক টম হারপার, জ্যামি ডরম্যান, আপনাদের মিস করছি। ধন্যবাদ পুরো টিমকে, আমাকে এভাবে আপন করে নেওয়ার জন্য। যে ভালোবাসা আর যত্ন আমি পেয়েছি তার জন্য সারাজীবন আমি কৃতজ্ঞ থাকব। আপনারা ছবিটি কবে দেখবেন তা ভেবেই আমি আর অপেক্ষা করতে পারছি না। আপাতত আমি বাড়ি ফিরছি।’

জুনে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন আলিয়া। তার পর থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন আলিয়ার বাড়ি ফেরার। তাই আলিয়া ভাটের এই ঘোষণায় খুশি ভক্তরাও। তারা স্বাগত জানিয়েছেন হবু মাকে।

নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে আলিয়া ভাটের। সিনেমটি পরিচালনা করছেন টম হার্পার।

বিষয়:আলিয়া ভাটগাল গাদোতহার্ট অব স্টোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…