চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজি) পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

মো. আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট এ বি.কম অনার্স, এম.কম এবং এমবিএ ডিগ্রী লাভ করেন।

তিনি ১৯৯৫ সালে ১৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন।

কর্ম জীবনে তিনি অত্যন্ত সুনামের সাথে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা, পুলিশ সুপার নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলা সমূহ, কমান্ড্যান্ট আরআরএফ সিলেট এবং অধিনায়ক হিসেবে ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেট এর দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ পুলিশের হয়ে অত্যন্ত দক্ষতার সাথে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষণ এবং সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন।

Reneta

বর্তমানে তিনি পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক, খুলনা ক্লাব এবং ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য। এছাড়াও এপিবিএন স্কুল এন্ড কলেজ, ঢাকার সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

অতিরিক্ত আইজিপি মহোদয়ের সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

পারিবারিক জীবনে তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। পুত্র কুয়েট এ সিভিল ইঞ্জিনিয়ারিং এ এবং কন্যা বুয়েট এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলী হোসেন ফকিরপুলিশের নতুন আইজিপিস্বরাষ্ট্র মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৮ দিনের বইমেলায় ‘জিরো ওয়েস্ট’সহ নতুন যতো উদ্যোগ

পরবর্তী

আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী: স্রোতের বিপরীতে এক মহাযোদ্ধার গল্প

পরবর্তী

আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী: স্রোতের বিপরীতে এক মহাযোদ্ধার গল্প

মানুষের পাশে ইফতারে কোনালের অন্যরকম উপস্থিতি

সর্বশেষ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT