চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সঙ্গে খেলতে লোভনীয় প্রস্তাব ছেড়েছেন আলবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চলতি দলবদলে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছিল জর্ডি আলবার। দেড় বছরের চুক্তিতে যোগ দিয়েছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। যেখানে চলতি দলবদলে যোগ দিয়েছেন লিওনেল মেসি ও সার্জিও বুসকেটস। সাবেক বার্সেলোনা সতীর্থদের সঙ্গে মিলিত হতেই অনেক লোভনীয় প্রস্তাব ছেড়েছেন আলবা। স্পেনের এই ডিফেন্ডার নিজেই বলেছেন এমনটা।

মঙ্গলবার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আলবাকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সঙ্গে পরিচয় করে দিয়েছে ইন্টার মিয়ামি। সেখানে আলবা বলেছেন, ‘আমার কাছে আরও লোভনীয় প্রস্তাব ছিল। তবে অগ্রাধিকার পাওয়ার বিষয়টা আমার কাছে মুখ্য ছিল। আমি মনে করি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এই ক্লাবটি আমাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল।’

‘আমি এখানে লিও এবং বুসির সাথে পুনরায় মিলিত হতে পেরে খুব খুশি। শুধু আমরা তিনজনই না, এখানে একদল খেলোয়াড় আছে যারা খুব ভালো। যারা আমাদের সাহায্য করবে যাতে আমরা সমস্ত খেলা জিততে পারি।’

‘আমরা টাটা মার্টিনোকে চিনি, তিনি আমাদের চেনেন। আমি খুব প্রতিযোগীতা ভালোবাসি, আর মেজর সকার লিগও খুব পরিচিত। সে কারণেই আমি এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। মাত্র তিন বা চার দিন হল আমি এখানে এসেছি, কিন্তু মনে হচ্ছে, যেন আমি সারাজীবন এখানেই ছিলাম। আমি শারীরিকভাবে খেলার জন্য প্রস্তুত আছি, কিন্তু প্রথমে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে হবে।’

‘সে (টাটা মার্টিনো) আমাকে অনেক সাহায্য করেছে, আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। আমাদের কিছু খেলোয়াড় আছে যারা প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে চায় এবং জিততে চায়, এটি তার জন্য সঠিক জায়গা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলবাবার্সেলোনাবুসকেটসমিয়ামিমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীকে ইচ্ছার কথা জানিয়ে চিঠি লিখে ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্নপূরণ

আগস্ট ৬, ২০২৬

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব

আগস্ট ৬, ২০২৬

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

আগস্ট ৬, ২০২৬
সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT