চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে আতিথ্য দিতে প্রস্তুত এফসি গোয়া, রোমাঞ্চের অপেক্ষায় ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ন ১৬, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আল-নাসেরে গোল করে উদযাপনে রোনালদো।

আল-নাসেরে গোল করে উদযাপনে রোনালদো।

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা আর্জন করতে পারেনি সৌদি প্রো লিগের দল আল-নাসের। ফলে এশিয়া অঞ্চলের দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলবে তারা। প্রতিযোগিতাটির ড্রয়ে ভারতীয় ক্লাব এফসি গোয়ার গ্রুপে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের দল। সেই ম্যাচ খেলতেই ভারতে আসতে পারেন পর্তুগিজ মহাতারকা।

শুক্রবার গ্রুপপর্বের ড্রয়ের পর এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুস্কুর বলেছেন, ‘রোনালদোকে সঙ্গী করে আল-নাসেরের বিপক্ষে ম্যাচটি হতে চলেছে ভারতীয় ক্লাব ফুটবল ইতিহাসের বড় ম্যাচ।’

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ‘২’ আসরটিই আগে ছিল এএফসি কাপ। ‘ডি’ গ্রুপে এদুদল ছাড়াও আছে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকল ও ইরাকের ক্লাব আল-জাওয়ারা। প্রথম রাউন্ডে আট গ্রুপ থেকে দুটি করে ষোলোটি দল যাবে দ্বিতীয় রাউন্ডে। আসরের ড্র চূড়ান্ত হলেও সূচি জানায়নি এখনো।

গোয়ার প্রধান নির্বাহী বলেছেন , ‘গোয়ার জন্য যা জীবনে একবার পাওয়ার মতো মুহূর্ত। ঐতিহাসিক ব্যাপারও বটে। যোগ্য হয়েই গোয়া এ জায়গায় এসেছে। এ ধরণের ম্যাচ আমাদের সুযোগ করে দিয়েছে মহাদেশীয় পর্যায়ে শক্তপোক্ত লড়াইয়ের।’

‘এটা খুব গুরুত্বপুর্ন সুযোগ ভারতের ফুটবলকে বৈশ্বিকভাবে আরও আকর্ষণে আনা। যাতে পুরো দেশের ফুটবল ও সমর্থকদের মধ্যে প্রবল টান সৃষ্টি হয়। আর্থিকভাবে সমৃদ্ধি পেতেও কাজে দেবে এমন ম্যাচ। পৃষ্ঠপোষকদের আগ্রহ ও সমর্থকদের সম্মিলিত সম্পৃক্ততায় এসব ম্যাচ ক্লাবের ভিতকে শক্তিশালী করবে। যা গড়ে দিতে পারে নতুন বিনিয়োগ ক্ষেত্র।’

Jui  Banner Campaign
ট্যাগ: আল-নাসেরএফসি গোয়াএশিয়ান চ্যাম্পিয়ন্স লিগভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT