চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ভোট দেয়ার সুযোগ পেলেন অক্ষয়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ২০, মে ২০২৪
বিনোদন
A A
অক্ষয় ভোট দেওয়ার জন্য প্রস্তুত, হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে চলছে লোকসভা নির্বাচন। সোমবার (২০ মে) ভোটের সকালে কেন্দ্রে গিয়ে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। যিনি গেল বছরেই পেয়েছেন ভারতের নাগরিকত্ব!

ভারতে থাকলেও অক্ষয় ২০২৩ সাল পর্যন্ত কাগজেপত্রে ছিলেন কানাডার নাগরিক। যে কারণে কখনো তিনি ভোট দিতে পারেননি। সোমবার প্রথমবার ভোট দিলেন খিলাড়ি। স্থানীয় সময় ঠিক সকাল ৭টায় ভোট কেন্দ্রে পৌঁছান তিনি।

ভোট দিয়ে বেরিয়ে ক্যামেরার মুখোমুখি হন অক্ষয়। তাকে বলতে শোনা যায়, ‘আমি আমার ভারতের উন্নয়নের কথা মাথায় রেখে ভোট দিয়েছি এবং সমস্ত ভোটারদের এটি মাথায় রাখা উচিত এবং তাদেরও সঠিক প্রার্থীকে ভোট দেওয়া উচিত। ভোট দিতে পেরে আমার খুব ভালো লেগেছে। খুব ভালো বোধ করছি।’

Banglabid

মুম্বাইতে ভোট প্রদানের সংখ্যা কম হওয়া নিয়েও এনময় তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে খিলাড়ি কুমার জানান, তিনি যখন তার পোলিং বুথে পৌঁছেছিলেন তখন বুথে প্রায় ৫০০-৬০০ লোক ছিল। তিনি আত্মবিশ্বাসী যে, লোকেরা বাড়ির বাইরে বেরিয়ে আসবে এবং ভোট দেবে।

রীতিমতো লাইন দিয়ে ভোট দিতে দেখা যায় অক্ষয় কুমারকে। যা নিয়ে প্রশ্ন করেন, সেখানে উপস্থিত সংবাদমাধ্যম। একজন তারকা হয়েও তিনি কেন লাইন দিলেন সেই প্রশ্ন করা হলে, মজার ছলে জবাব আসে, ‘তো কী করবো? লাইন ভেঙে আগে চলে যাবো?’

২০২৩ সালের ৭৭তম স্বাধীনতা দিবসের দিন ভারতের নাগরিকত্ব পাওয়ার কথা ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার। ভারতের পাসপোর্ট শেয়ার করে তিনি লেখেন, ‘মন আর নাগরিকত্ব, দুটোই হিন্দুস্তানি’। কানাডার পাসপোর্ট ও নাগরিকত্বের কারণে একসময় কম ট্রোলের কারণে পড়তে হয়নি তাঁকে। এমনকি, ডাকা হত কানাডা কুমার নামেও।

Reneta

অক্ষয় জানিয়েছিলেন, ৯০-এর দশকের গোড়ার দিকে তার পরপর ছবি ফ্লপ করতে থাকে। একটানা ১৫টি সিনেমা ব্যর্থ হলে, এক বন্ধুর পরামর্শে কানাডার নাগরিকত্ব গ্রহণ করেন। সেখানে যাতে কাজ করতে সুবিধে হয়। কিন্তু এরপরই ভাগ্যের বিধানে পরপর দুটি ছবি হিট করে যায়। তারপর যে ভারতে ফেরেন, আর কখনও ঘুরে দাঁড়াতে হয়নি। এরপর একসময় ভুলেই গিয়েছিলেন কানাডার পাসপোর্ট ফেরত দিয়ে ফের একবার ভারতের নাগরিক হওয়ার কথা। তবে ট্রোল হতেই টনক নড়ে। -হিন্দুস্তান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারঅভিনয়নির্বাচনবলিউডমোদিলোকসভাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT