চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উৎসবে বড় জয়, তবু নির্মাতার আক্ষেপ শিক্ষাব্যবস্থা নিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে রবিবার সন্ধ্যায় পর্দা নামে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র আয়োজন ‘২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। নয় দিনের এই উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সমাপনী দিনে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান।

এবারের উৎসবে ‘বাংলাদেশ প্যানোরামা’ বিভাগের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় ফিপ্রেস্কি জুরি বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করে আকাশ হক পরিচালিত চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের সংগঠন ফিপ্রেস্কি প্রদত্ত এই পুরস্কারকে বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

পুরস্কার পাওয়ার পর সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অনুভূতি প্রকাশ করেন নির্মাতা আকাশ হক। তিনি লেখেন, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’–এর জন্য ফিপ্রেস্কি পুরস্কার পাওয়া তাদের জন্য সম্মানের। ১৯৩০ সাল থেকে কান, বার্লিন ও ভেনিসসহ বিশ্বের প্রায় ৭০টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে, যা নতুন ও ব্যতিক্রমী ধারার চলচ্চিত্রকে উৎসাহিত করে।

তবে পোস্টে নির্মাতা স্পষ্ট করে জানান, শিল্পের কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার জন্য দলটিকে নতুন সুযোগ ও স্পৃহা জোগাবে- এটাই তাঁদের প্রত্যাশা। একই সঙ্গে তিনি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ জানান, তাদের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য।

তবে পুরস্কারপ্রাপ্তির আনন্দের মাঝেও নির্মাতার বক্তব্যে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন না এলে এই অর্জনে পুরোপুরি গর্ব অনুভব করতে পারবেন না আকাশ। তিনি লিখেছেন, ভবিষ্যত প্রজন্মের শিক্ষার্থীদের জন্য যদি আরও ভালো শিক্ষার পরিবেশ তৈরি হয়, সেটিই তাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার।

১৪২ মিনিট দৈর্ঘ্যের এই রাজনৈতিক স্যাটায়ার সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। পরিচিত বাস্তবতাকে নতুন চোখে দেখার এক সাহসী চেষ্টা আছে সিনেমায়। হাসি, ব্যঙ্গ আর বাস্তবতার মিশেলে চলচ্চিত্রটি সমাজে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক দিককে তুলে ধরার একটা প্রয়াস বলে জানান নির্মাতা।

Reneta

চলচ্চিত্রটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস। আরও আছেন চয়ন মন্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন। এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আকাশ হকঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবদ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুলফিপ্রেস্কিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT