চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোজপুরী নায়িকা আকাঙ্খার মৃত্যু-রহস্যে নতুন মোড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

খ্যাতির চূড়ায় ছিলেন ভোজপুরী নায়িকা আকাঙ্খা দুবে। নায়িকা হিসেবে প্রতিষ্ঠিতদের একজন তিনি। ক্যারিয়ারে খুব ভালো অবস্থানে থাকা এই নায়িকার ঝুলন্ত মরদেহ একটি হোটেল রুম থেকে গত ২৬ মার্চ উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই তার মৃত্যু রহস্য নিয়ে চাঞ্চল্য!

এবার সেই চাঞ্চল্যে নতুন হাওয়া দিলো হোটেলের সিসিটিভি ফুটেজ। জনপ্রিয় এই নায়িকার মৃত্যুর কয়েকঘণ্টা আগে হোটেলরুমে ‘রহস্য়ময়’ ব্যক্তির খোঁজ পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

মূলত সেসময়টাতে বারাণসীতে নতুন একটি সিনেমার শুটিং করতে গিয়েছিলেন আকাঙ্খা। সেই সুবাধেই ছিলেন হোটেল রুমে। কিন্তু ২৬ মার্চ সেই কক্ষ থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন নায়িকা।

কিন্তু ক্যারিয়ারের শীর্ষে থেকে কেন এমন সিদ্ধান্ত নেবেন অভিনেত্রী? বিশ্বাসই হচ্ছে না ভক্ত কিংবা সহকর্মীদের। এর মাঝেই হোটেলের যে সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে সেখানে এক রহস্যময় ব্যক্তির সঙ্গে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী।

সেই ফুটেজে দেখা যায়, লিফট নয় হোটেলের সিঁড়ি বেয়ে উপরে উঠছেন নায়িকা। এরপর ওই ব্যক্তির হাতে আকাঙ্খার ব্যাগ দেখা যায়, সেখান থেকে চাবি খুঁজছিলেন অভিনেত্রী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তির নাম সন্দীপ সিং। আকাঙ্খাকে হোটেল রুমে শুধু ছাড়তেই আসেননি সন্দীপ, মিনিট ১৫-২০ সময়ও কাটান তিনি। সেই বন্ধ দরজার পিছনে কী ঘটেছিল? সেই রহস্যজট সমাধানে পুলিশ।

রাত দেড়টার কিছু সময় পর হোটেলের বাইরে আসেন সন্দীপ। এরপর ইনস্টাগ্রাম লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন নায়িকা। যদিও কেন কাঁদছিলেন আকাঙ্খা তা রহস্যই রয়ে গিয়েছে। তার কান্নার সেই ভিডিও এখন ভাইরাল।

Reneta

সন্দীপ সিং-ই জীবিত অবস্থায় শেষবার আকাঙ্খাকে দেখেন। তিনি জানান, একজনের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন আকাঙ্খা। তাকে পৌঁছে দিতেই তিনি এসেছিলেন হোটেলে। পরদিন সকালে শুটিং-এর জন্য তৈরি হতে নায়িকাকে ডাক দিতে যান মেকআপ আর্টিস্ট। অনেক হাঁকডাকের পরও সাড়াশব্দ না মিললে ‘মাস্টার কী’ দিয়ে খোলা হয় হোটেলরুমের দরজা, তখনই নায়িকার লাশ উদ্ধার হয়।

ভোজপুরী গায়ক-অভিনেতা সমর সিংয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন আকাঙ্খা। সমরের বিরুদ্ধে আকাঙ্খাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ দায়ের করেন প্রয়াত অভিনেত্রীর মা। আকাঙ্খার পরিবারের অভিযোগ সমর তাদের মেয়ের কাছ থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন, কিন্তু ফেরত চাইলে মিলছিল হুমকি। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই পুলিশি জেরার মুখে পড়েছেন সমর সিং।

খুব অল্প বয়সেই ক্যারিয়ারের সাফল্যের মুখ দেখেছিলেন আকাঙ্খা। তবে ২০১৭ সাল নাগাদ মানসিক অবসাদের শিকার হন তিনি, ধীরে ধীরে সেই অবসাদ কাটিয়ে উঠে কাজে ফেরেন। কী কারণে এই মৃত্যু? সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: আকাঙ্খা দুবেজনপ্রিয়ঝুলন্ত দেহনায়িকাসিসিটিভি ফুটেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT