জনপদ

আজমেরী ওসমানের সহযোগী পাগলা হামিদ গ্রেপ্তার

পুলিশের সঙ্গে গ্রেপ্তারকৃত পাগলা হামিদ ও একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সঙ্গে গ্রেপ্তারকৃত পাগলা হামিদ ও একজন ব্যক্তি, ঘটনাস্থল থেকে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নারায়ণগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী পাগলা হামিদ গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে ফতুল্লা এলাকায় পরিচালিত এই অভিযানে দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা হামিদকে আটক করা হয়।

তার বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

পাগলা হামিদ নামে পরিচিত এই সন্ত্রাসী নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে গার্মেন্টস শিল্পে অসন্তোষ, ঝুট ব্যবসা, এবং ছাত্র আন্দোলনে গুলিবর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে, সরকার পরিবর্তনের পর থেকে তিনি গোপনে তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকেও তার অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার অভিযোগ রয়েছে।

গোপন সূত্রের ভিত্তিতে, সেনাবাহিনী ও পুলিশের একটি বিশেষ দল পাগলা হামিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সফল হয়। অভিযান শেষে তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, পাগলা হামিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ছয়টি মামলা করা হয়েছে, যার মধ্যে রয়েছে খুন, চাঁদাবাজি, এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ। এছাড়া স্থানীয় গার্মেন্টস শিল্পে অসন্তোষ সৃষ্টির পেছনেও তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠে এসেছে।

এদিকে, পাগলা হামিদের গ্রেপ্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের জনগণের মধ্যে স্বস্তি দেখা গেছে। আজমেরী ওসমানের অন্যতম সহযোগীকে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে। তারা আশা প্রকাশ করেছে যে, এই গ্রেপ্তারের মাধ্যমে নারায়ণগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকাংশে কমবে এবং জনগণের নিরাপত্তা বাড়বে।

স্থানীয়রা যৌথ অভিযানের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরেই পাগলা হামিদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার গ্রেপ্তার এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে বলে অনেকেই মনে করছেন।

বিষয়:গ্রেপ্তার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…