চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা আজাজ খানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ন ০৬, মে ২০২৫
বিনোদন
A A

ধর্ষণের অভিযোগে মুম্বাই পুলিশের কাছে এফআইআর দায়ের হওয়ার পর থেকেই পলাতক অভিনেতা আজাজ খান। পুলিশের কাছে এক নারী অভিযোগ করেছেন, বিয়ের প্রতিশ্রুতি এবং নিজের শো ‘হাউস অ্যারেস্ট’-এ একটি চরিত্র দেওয়ার আশ্বাসে তাকে ধর্ষণ করেন আজাজ।

আজাজ খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠতেই পুলিশের তরফ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু বারবার চেষ্টা করার পরেও ফোনে পাওয়া যায় না তাকে। পুলিশ জানিয়েছেন, আজাজের ফোন বন্ধ। বাড়িতেও নেই তিনি। নিখোঁজ অভিনেতার খোঁজ শুরু করেছে পুলিশ।

অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, গত ২৫ মার্চ আজাজ খান প্রথম তার বাড়িতে আসেন। ঐদিন প্রথম জোর করে ধর্ষণ করেন তিনি। বেশ কয়েকদিন পর আবার ওই একই ঘটনা ঘটে। বারবার বাধা দিয়েও কোন লাভ হয়নি। ইসলাম মতে যেহেতু চারবার বিয়ের অনুমতি রয়েছে, তাই ওই অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেন আজাজ খান।

প্রথমদিকে বিয়ের প্রতিশ্রুতিতে ভুলে গেলেও পরে ওই অভিনেত্রী বুঝতে পারেন যে বিয়ের প্রতিশ্রুতি শুধুমাত্র দেয়ার জন্য দিচ্ছেন। সবশেষে আর থাকতে না পেরে গত ৫ মে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ওই অভিনেত্রী।

পুলিশকে ওই নারী জানান, ‘হাউজ অ্যারেস্ট’ শোয়ে উপস্থাপনা করার লোভ দেখান অভিনেতা। শুটিং শুরুও হয়। এরপর শুটিং চলাকালীন ওই মহিলাকে প্রপোজ করেন অভিনেতা। শুধু তাই নয়, ওই নারীর বাড়িতে গিয়ে বারবার ধর্ষণ করেন তিনি।

যদিও এই বিতর্কের মাঝেই নিখোঁজ হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন আজাজ। সোমবার বিতর্ক দানা বাঁধতেই ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘যখন আপনার সব থেকে বড় প্রচেষ্টাকে উপেক্ষা করা হয় এবং আপনার ক্ষুদ্রতম ভুলকে বিচার করা হয়, তখন ভীষণ কষ্ট লাগে।’

Jui  Banner Campaign
ট্যাগ: ‘হাউজ অ্যারেস্ট’আজাজ খানধর্ষণের অভিযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT