চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকের সঙ্গে দূরত্ব বাড়ছে ঐশ্বরিয়ার?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

বচ্চন পরিবারের সাথে সম্পর্কটা নাকি ভালো যাচ্ছে না ‘বচ্চন বধূ’ ঐশ্বরিয়া রাই বচ্চনের। গেল কয়েক মাস ধরে এমন খবরেই সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম।

এমনিতেই শোনা যায় শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক ঐশ্বরিয়ার। সেই কারণে নাকি স্বামী অভিষেক বচ্চনের সঙ্গেও সম্প্রতি দূরত্ব বেড়েছে। এসবের মাঝেই এবার মায়ের বাড়ি থেকে ছবি পোস্ট করে গুঞ্জনকে জোড়ালো করলো এই অভিনেত্রী।

বেশ কয়েক মাস ধরেই ঐশ্বরিয়াকে দেখা যাচ্ছে তার মা বৃন্দা রাইয়ের সঙ্গে, নয়তো মেয়ে আরাধ্যার সঙ্গে। এমনকি গেল দীপাবলিতে বচ্চন পরিবারে আয়োজিত পার্টিতে পুরো বচ্চন পরিবার উপস্থিত থাকলেও দেখা মেলেনি ঐশ্বরিয়ার। তার মাঝেই সম্প্রতি প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিন পালন করলেন অভিনেত্রী। সেখানেও মা এবং আরাধ্যার সঙ্গেই দেখা গিয়েছে তাকে। কিন্তু কোথাও দেখা মেলেনি অভিষেক বচ্চনের।

গত কয়েক মাস ধরেই যেন ছাড়া ছাড়া অভিষেক-ঐশ্বরিয়া! তবে কি এবার সত্যিই তাদের মাঝে দূরত্ব তৈরী হয়েছে? সত্যিই কি বাবার বাড়িতেই রয়ে গেলেন অভিনেত্রী? নাকি বাবার জন্মদিন উপলক্ষে গিয়েছেন বলেই বেশি দিন সময় কাটাচ্ছেন মায়ের সঙ্গে, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে অভিষেকের সঙ্গে তার দূরত্ব চোখে লেগেছে অনেকেরই।

২০০৭ সালে একে অপরকে ভালোবেসে রূপকথার গল্পের মত বিয়ে করেছিলেন আলোচিত এই জুটি। সে বছর বলিউডের সব থেকে আলোচিত ইভেন্ট ছিল সেটি। তাদের বিয়ে নিয়ে কৌতূহলের অন্ত ছিল না দর্শকদের।

জুটিবদ্ধ হয়ে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন অভিষেক-ঐশ্বরিয়া। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ধাই অক্ষর প্রেম কে’ (২০০০), ‘কুছ না কাহো’ (২০০৩), ‘উমরাও জান’, ‘ধুম টু’ (২০০৬), ‘গুরু’ (২০০৭) এবং ‘রাবণ’ (২০১০)। ‘উমরাও জান’ ছবির সেট থেকেই শুরু হয় তাদের প্রেমের গল্প।

Reneta

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেক বচ্চনঐশ্বরিয়া রাই বচ্চন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT