চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রগামী এয়ার ইন্ডিয়ার বিমানের রাশিয়ায় জরুরি অবতরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ন ০৭, জুন ২০২৩
আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান রাশিয়ায় জরুরি অবতরণ করেছে। দিল্লী থেকে যাত্রা শুরু করে এআই১৭৩ ফ্লাইটটি পথে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে মঙ্গলবার (৬ জুন) রাশিয়ার মাগাদান এয়ারপোর্টে জরুরি অবতরণ করে। মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে লক্ষ্য করছে বলেও জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেছেন, যুক্তরাষ্ট্রগামী বিমানটি রাশিয়ায় অবতরণের বিষয়টি আমরা গুরুত্বের সাথে লক্ষ্য করছি। এখনো জানি না বিমানটিতে ঠিক কতোজন মার্কিন নাগরিক অবস্থান করছিল।

এয়ার ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইটে ২১৬ জন যাত্রী ও ক্রু ১৬ জন ছিলেন। ফ্লাইটটি দিল্লী থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর দিকে যাবার পথে একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরে প্লেনটিকে ঘুরিয়ে রাশিয়ার মাগাদান এয়ারপোর্টে নিরাপদে জরুরি অবতরণ করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরে যাত্রীদের সব রকম সুরক্ষা দেয়া হয়েছে। খুব দ্রুত অন্য ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

ইউনাইটেড এয়ারলাইন্সের সিইও স্কট কিরবি জানিয়েছেন, মার্কিন নাগরিকদের নিয়ে কোনো বিমান রাশিয়ায় নেমে পড়ে, তবে তা কেমন ব্যাপার হলো? এই সংকট তৈরির আগেই এটা সমাধান করা দরকার ছিল।

এর আগেও এয়ার ইন্ডিয়ার একাধিক প্লেন জরুরি অবতরণ করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এয়ার ইন্ডিয়াজরুরি অবতরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT